সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ৯ উইকেটের সহজ জয় পেয়েছে ভারত। আরব ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে রোহিত শর্মার উইকেট হারিয়ে ৫৯ বল হাতেই জয়েল বন্দরে পৌঁছে যায় ভারত। এ জয়ে লিগ পর্বে অপরাজিত থেকে ফাইনালে পৌঁছালো ভারত।
শুরুতেই টসে জিতে ব্যাট করতে নামা আমিরাতের ইনিংস থামে ৮১ রানে।আমিরাত ব্যাটসম্যানদের আসা যাওয়ার মধ্যে একমাত্র ব্যতিক্রম ছিলেন সাইমন আনোয়ার। তার ব্যাট থেকে আসে ৪৩ রান।
জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
শুরুতেই ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ভারতীয় ওপেনার রহিত শর্মা ও শিখর ধাওয়ান। দলীয় ৪৩ রানে রোহিত যখন আউটি হন তার আগেই জয়ের পথে অনেকটা এগিয়ে যায় ভারত। আউট সাইড অফে তিনি কাদেরের বলে নাভেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
এরপর ধাওয়ান-যুবরাজ জুটিতে জয়ের বন্দরে পৌঁছায় ভারত। তাদের জুটি থেকে আসে ৩৮ রান। সর্বোচ্চ ৩৯ রান করেন রোহিত শর্মা।
এর আগে, শুরুতেই আমিরাতের ব্যাটিং লাইন আপকে চেপে ধরে দুই ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার এবং জাসপিত বুমরাহ। আমিরাত ব্যাটসম্যানদের আসা যাওয়া মধ্যেই উইকেটের এক প্রান্তে আগলে খেলতে থাকা সাইমন ৪৩ রান করে ফেরেন ইনিংস শেষ হওয়ার আগের বলে।
আমিরাতের ইনিংস থামে ৮১ রানে সর্বোচ্চ ৪৩ রান আসে সাইমন আনোয়ারের ব্যাট থেকে।
ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা।







