স্পোর্টস

ভারতের প্রতিশোধ মিশন, আফগানদের লক্ষ্য দ্বিতীয় শিরোপা

ভারতের প্রতিশোধ মিশন, আফগানদের লক্ষ্য দ্বিতীয় শিরোপা

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ হিসেবে বিবেচিত সাফ চ্যাম্পিয়নশিপে টানা ষষ্ঠবারের মতো ফাইনালে উঠেছে স্বাগতিক ভারত। সর্বমোট আট আসরের মধ্যে ভারত চ্যাম্পিয়ন হয়েছে ছয়বার।

রোববার উপমহাদেশ ফুটবলের এ শ্রেষ্ঠত্বের মঞ্চে শিরোপার লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। ওই দিন ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

ফাইনালে ওঠার পথে বৃহস্পতিবার মালদ্বীপকে ৩-২ গোলে হারায় ভারত। অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে বিধ্বস্ত করে আফগানরা। কাঠমান্ডুতে আগের আসরের ফাইনালে ভারতকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আফগানিস্তান।

চলতি আসরে ভারত ও আফগানিস্তান দুটো দলই এখন পর্যন্ত অপরাজিত। ফাইনালে ভারতের সামনে শিরোপা জয়ের সঙ্গে প্রতিশোধ মিশনও। আর আফগানদের সামনে ভারতের মূল চ্যালেঞ্জার হয়ে ওঠার হাতছানি।

বিষয়:ভারত-আফগানিস্তান ফুটবল সাফ সাফ চ্যাম্পিয়নশীপ ২০১৫

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…