চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের পর বাংলাদেশকে চায় শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩০ অপরাহ্ণ ১৮, মে ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

জুনের শেষনাগাদ ভারতের পর জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ঘরের মাঠে নামতে চায় শ্রীলঙ্কা। এফটিপির নির্ধারিত সূচিতে টাইগারদের বিপক্ষে তিন টেস্ট খেলার কথা লঙ্কানদের, যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

ক্রিকইনফো জানাচ্ছে, করোনা পরিস্থিতিতে লাগাম টেনে রাখা শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসএলসি) সিরিজ দুটির আয়োজন চায় নির্ধারিত সময়েই। ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও যদিও লঙ্কান বোর্ডের আগ্রহের ব্যাপারে পাকা কোনো উত্তর দেয়া হয়নি। তবে দেশটি আশাবাদী বলে জানিয়েছে গণমাধ্যমকে।

এই মুহূর্তে শ্রীলঙ্কায় কোভিড-১৯ সংক্রমিত রোগীর সংখ্যা পাঁচশরও নিচে। লকডাউন শিথিল করা হচ্ছে দেশটিতে। যদিও আকাশপথ বন্ধ আছে, এমনকি বাংলাদেশ ও ভারতেও তা বন্ধ। তাই সিরিজ আয়োজনের ইচ্ছায় সফরকারী দুদেশের সরকারের অনুমতির ব্যাপারও থাকবে।

ভারতকে জুলাইয়ে দর্শকহীনভাবে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা। বিসিসিআই বলছে, সরকার অনুমতি দিলে সীমিত ওভারের সিরিজ দুটি খেলতে যাবেন কোহলি-রোহিতরা। তবে সব সিদ্ধান্ত এখন সরকারের হাতে, কথাটি বোর্ডটির ট্রেজারার অরুণ ধামালের।

‘এই সিরিজ এখন নির্ভর করছে সরকার লকডাউন শিথিল করে ও ভ্রমণের নিষেধাজ্ঞা কমিয়ে আনে কিনা তার উপর। যদি স্বাস্থ্য নিরাপত্তার উপর কোনো ঝুঁকি না থাকে তবে ছেলেরা সিরিজ খেলতে যাবে।’

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও ক্রিকইনফোর কাছে বলেছেন সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার কথাই, ‘ভ্রমণ নিষেধাজ্ঞা, দুই দেশের কোয়ারেন্টাইন বিধি, এসব বিষয় আলোচনায় আছে। সঙ্গে ক্রিকেটারের প্রস্তুতি, সফরের অন্য দিকগুলো তো আছেই।’

Reneta

বর্তমানে কোনো মিডিয়া পার্টনার নেই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের। এমন অবস্থায় ভারতকে নিজ মাটিতে এনে সিরিজ আয়োজন করতে পারলে বিশাল লাভজনক হবে মনে করছে লঙ্কানরা। সেই সিরিজ আয়োজনে আগ্রহ আছে অনেক সম্প্রচারকারী প্রতিষ্ঠানেরও। সেজন্য ক্রিকেট ফেরাতে মরিয়া দেশটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভারত-শ্রীলঙ্কা সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT