চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের নতুন সংসদ ভবন তৈরি করবে টাটা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A

১১ কোটি ৭০ লাখ ডলার ব্যয়ে ভারতের নতুন সংসদ ভবন তৈরির দায়িত্ব পেয়েছে দেশটির বৃহৎ শিল্প প্রতিষ্ঠান টাটা লিমিটেড।

ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি সামনে রেখে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

২০২২ সাল নাগাদ টাটার নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

ভারতের বর্তমান সংসদ ভবনটি ইংরেজদের শাসনামলে তৈরি। ঐতিহাসিক এ ভবনের পাশেই নতুন ভবনটি হবে। বর্তমান ভবনটি গোলাকার, আর নতুন ভবনটি হবে ত্রিভূজ আকৃতির।

পুরোনো ভবনের চেয়ে আকার-আকৃতিতেও বড় হবে নতুন ভবন। সেখানে ১,৪০০ এমপি’র বসার আসন থাকবে বলে জানিয়েছে বিবিসি।

নতুন সংসদ ভবন তৈরির পর পুরোনো ভবনটি সংস্কার করা হবে। এরপর সেটি সরকারি কাজেই ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

Reneta

১৯১১ সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হওয়ার পর সেখানে সংসদ ভবন তৈরি করেছিল ব্রিটিশ স্থপতি এডউইন লুটেনস এবং হার্বাট বেকার।

এরপর ১৯২৭ সালে তৈরি হয় হাউজ অফ পার্লামেন্ট৷ স্বাধীনতার পর এটিই ভারতের সংসদ ভবন হিসেবে ব্যবহার হয়ে আসছে।

কিন্তু বহু বছরের পুরোনো এই ভবন সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। তাছাড়া, সংসদ সদস্য ও সংসদ কর্মচারীর সংখ্যা বাড়ায় সেখানে তাদের স্থানসংকুলানও কঠিন হচ্ছে। এ কারণে নতুন সংসদ ভবন তৈরি করতে চায় ভারতের নরেন্দ্র মোদী সরকার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভারতীয় পার্লামেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT