আন্তর্জাতিক

বাংলাদেশে সংখ্যালঘুদের ‘সুরক্ষা’ নিয়ে ভারতীয় পার্লামেন্টে যা বললেন এস জয়শঙ্কর

প্রতিবাদে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবাদে অংশ নেওয়া বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত, পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং চট্টগ্রামের ঘটনাকে কেন্দ্র করে ভারতের পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছেন, ‘সংখ্যালঘুদের জীবন, স্বাধীনতা রক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের।’

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এর আগে আরেকটি প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে চলমান অস্থিরতা নিয়ে ভারতের পার্লামেন্টে বক্তব্য দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এনডিটিভি জানায়, আজ বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর চলমান হামলার বিষয়ে আলোচনা করেন জয়শঙ্কর। এর মধ্যে রয়েছে চট্টগ্রামে একটি মন্দিরে ভাঙচুর এবং হিন্দু ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের ঘটনা।

উল্লেখ্য, বাংলাদেশে ছাত্র আন্দোলনের পর সাময়িকভাবে শাসনভার নেয় সেনাবাহিনী। পরে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। তবে এই সরকার সংখ্যালঘুদের ওপর হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগে বিদ্ধ বলে মনে করছে ভারত।

বিষয়:এস জয়শঙ্কর ভারতীয় পার্লামেন্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…