চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের কোচ হলেন দ্রাবিড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪১ পূর্বাহ্ণ ০৪, নভেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বর্তমান কোচ রবি শাস্ত্রীর মেয়াদ চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপের পর আর নবায়ন করছে না বিসিসিআই। কোহলি-রোহিতদের তাই নতুন কোচের দরকার। কিংবদন্তি ব্যাটসম্যান ও নানা পর্যায়ে পরীক্ষিত রাহুল দ্রাবিড়ের হাতে সেই দায়িত্ব তুলে দিলো সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন বোর্ড।

দুই বছরের জন্য রাহুল দ্রাবিড়কে ভারত দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব সঁপেছে বিসিসিআই। টি-টুয়েন্টি বিশ্বকাপের পরপরই কাজ শুরু করবেন তিনি। ১৭ নভেম্বর ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু করবেন নতুন অধ্যায়।

আসছে বছর অস্ট্রেলিয়ায় বসতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপ ও পরের বছর নিজেদের মাটিতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপে চোখ রেখেছেন দ্রাবিড়। দায়িত্ব নিয়ে সামনে টেনেছেন সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার কথা।

খেলোয়াড়ি জীবনে সৌরভ গাঙ্গুলির আক্রমণাত্মক ও সফল দলের সেরা তিন স্তম্ভের একজন ছিলেন দ্য ওয়াল-খ্যাত দ্রাবিড়। খেলা ছেড়ে ভারতের অনূর্ধ্ব-১৯ দল, ‘এ’ দল, জাতীয় ক্রিকেট একাডেমিতে সফলতার সাথে কাজ করেছেন তিনি।

সেখানে কোচিং করিয়ে ভারতের বর্তমান দলটার অনেককেই সেরা পর্যায়ে পারফর্ম করার মতো করে গড়ে দিয়েছেন। দুটি যুব বিশ্বকাপে শিষ্যদের নিয়ে পৌঁছেন ফাইনালে, একটিতে হয়েছেন চ্যাম্পিয়ন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্রাবিড়বিসিসিআইভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রোনালদো-রামোসের গোলে প্রত্যাবর্তন, শেষ ষোলোয় স্পেনের সামনে পর্তুগাল

জুলাই ৩, ২০২৬

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

জুলাই ৩, ২০২৬

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT