চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের আজাদ ময়দানে কৃষকদের ‘লাল সাগর’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ১২, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A
ভারত-মহারাষ্ট্র-কৃষকদের মিছিল-মুম্বাই

উৎপাদিত পণ্যের ন্যায্য দাম, ঋণ মওকুফসহ বিভিন্ন দাবিতে ভারতে কৃষকদের আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছে। প্রায় ৫০ হাজার কৃষক ১৮০ কিলোমিটার হেঁটে মুম্বাইয়ের আজাদ ময়দানে জড়ো হয়েছেন।

লাল টুপি আর পতাকায় সুসজ্জিত বলে এই মিছিলকে ‘লাল সাগর’ নামে আখ্যায়িত করা হচ্ছে। মিছিলে রয়েছে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষ।

তবে মুম্বাইয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষা থাকায় কৃষকদের এই বিশাল মিছিলে যেন যানজট সৃষ্টি না হয় এবং পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যেতে অসুবিধায় না পড়ে, সেজন্য দিনের বেলার পরিবর্তে নাসিক থেকে প্রায় ১৮০ কিলোমিটার পথ সারারাত ধরে হেঁটে সোমবার ভোরের ঠিক আগে আগে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে পৌঁছায় মিছিলটি।

এর আগে দশম শ্রেণির পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষার দিন যানজট সৃষ্টি না করার অনুরোধ করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাবিস। কেননা মিছিলের ফলে যানজট হলে তাতে বিপদে পড়বে লক্ষাধিক শিক্ষার্থী।ভারত-মহারাষ্ট্র-কৃষকদের মিছিল-মুম্বাই

মন্ত্রীর সেই কথা রেখেছেন কৃষকরা। বিশাল, কিন্তু শান্তিপূর্ণ মিছিলটি এখন পর্যন্ত কোনো ট্রাফিক জ্যামের কারণ হয়নি। আজাদ ময়দানে অবস্থানকারী একজন কৃষক সাংবাদিকদের বলেন, তিনি নিজে লেখাপড়ার সুযোগ পাননি। তাই চান না তার কারণে পরীক্ষার্থীদের কোনো ঝামেলা পোহাতে হোক।

‘আমি বুঝি শিক্ষার গুরুত্ব কী এবং তাই আমাদের প্রতিবাদ মিছিল শিক্ষার্থীদের তো না-ই, পথচারীদেরও কোনো অশান্তি করবে না,’ বলেন তিনি।

Reneta

বিক্ষোভকারীদের অভিযোগ, গত বছর সরকার কৃষি ঋণ মওকুফ করার যে কথা দিয়েছিল তার বাস্তবায়ন করেনি। বিক্ষোভরত কৃষকদের দলটি বর্তমানে আজাদ ময়দানে সামনে অবস্থান নিয়েছে। সোমবারই দেশটির বিধান ভবনের সামনে তাদের বিক্ষোভ করার কথা রয়েছে।ভারত-মহারাষ্ট্র-কৃষকদের মিছিল-মুম্বাই

কর্তৃপক্ষ বলেছে, আজাদ ময়দান থেকে আর সামনে এগোতে দেয়া হবে না মিছিলটিকে। সেখান থেকে একটি প্রতিনিধি দলকে বিধান ভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নিয়ে যাওয়া হবে। অল ইন্ডিয়া কিষাণ সভা’ও জানিয়েছে, সরকার কী প্রস্তাব দেবে সেটা তারা জানতে চায়।

ভারতের বামপন্থি দল অল ইন্ডিয়া কিষাণ সভার নেতৃত্বে কৃষকেরা গত মঙ্গলবার থেকে লাল পতাকা নিয়ে এই লং মার্চে অংশ নিচ্ছেন।

এর আগে কৃষকদের ঋণ মওকুফ না করার কারণে দেশটিতে কয়েক হাজার কৃষক আত্মহত্যা করেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষক আন্দোলনভারতমহারাষ্ট্রলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

আগস্ট ১, ২০২৬

জুলাই আন্দোলনে কারাবন্দীদের জুলাইযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

আগস্ট ১, ২০২৬

বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা, বক্স অফিসেও অপ্রতিরোধ্য

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT