ক্রিকেট

ভারতীয় দলে করোনা আক্রান্ত ৭

ভারতীয় ক্রিকেটাররা অনুশীলনে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেটাররা অনুশীলন করছেন, করোনা পরিস্থিতির কারণে সতর্কতা অবলম্বন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ শুরুর আগেই ভারতীয় ক্রিকেট দলে করোনার থাবা পড়েছে। শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার রুতুরাজ গায়কোয়াড় ও রিজার্ভ খেলোয়াড় নভদ্বীপ সাইনি করোনা পজিটিভ হয়েছেন।

ক্রিকেটারদের পাশাপাশি ফিল্ডিং কোচ টি দিলীপ, সিকিউরিটি অফিসার বি লোকেশ এবং স্পোর্টস ম্যাসেজ থেরাপিস্ট রাজীব কুমারের শরীরেও করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

গতকাল বুধবার একপ্রেস বিজ্ঞপ্তিতে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেছেন, জাতীয় নির্বাচকরা ওয়ানডে দলে ওপেনিং ব্যাটার মায়াঙ্ক আগারওয়ালকে স্কোয়াডে যুক্ত করেছে।

বিসিসিআই বলেছে, ৩১ জানুয়ারি আহমেদাবাদে অবতরণের পর ভারতীয় দলের সবার তিনটি পিসিআর টেস্ট করানো হয়। এরপর আক্রান্তদের করোনা পজিটিভ ধরা পড়ে।

করোনা আক্রান্ত সাতজন আহমেদাবাদে ভারতীয় সরকারের কোভিড নীতিমালা অনুসরণ করে কমপক্ষে ৭ দিনের আইসোলেশনে আছেন। শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার রুতুরাজ গায়কোয়াড় তিন ম্যাচ ওয়ানডে সিরিজে আর খেলতে পারবেন না। আগামী ৬, ৮ ও ১১ ফেব্রুয়ারি আহমেদাবাদে হবে ওয়ানডে সিরিজের সব খেলা।

বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য প্রথম ওয়ানডেতে থাকছেন না সহ-অধিনায়ক লোকেশ রাহুল। যার ফলে প্রথম ওয়ানডেতে একাদশ নির্বাচনের ক্ষেত্রে ভারতের মূল স্কোয়াড থেকে কেবল পাঁচজন ব্যাটার থাকবে। তারা হলেন- অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পান্ট এবং অলরাউন্ডার দীপক হুদা।

বিষয়:করোনা ধাওয়ান ভারত ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে শ্রেয়াস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…