চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় ট্যাক্সি চালক ও পাকিস্তান ক্রিকেটারদের বিরল সৌজন্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের সম্পর্ক একেবারে তলানিতে। যেকোনো সুযোগেই প্রতিবেশী দুই দেশ কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। এমন এক আবহেই বিরল এক সৌজন্যের সাক্ষী হয়ে ধরা দিল অস্ট্রেলিয়ার ব্রিসেবেন। আর এই বিরল সৌজন্যের ঘটনা ঘটেছে ভারতীয় এক ট্যাক্সি চালক ও পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে।

গ্যাবায় এক ইনিংস এবং ৫ রানে অস্ট্রেলিয়ার কাছে হেরে পাকিস্তান ক্রিকেটাররা হৃদয় না জিততে পারলেও পাঁচজন পাকিস্তানি ক্রিকেটার কিন্তু অনেকের হৃদয় জিতে নিয়েছেন। যাদের কীর্তি নিয়ে আলোচনা হয় ধারভাষ্যকার মিচেল জনসন এবং ইংলিশ রেডিও হোস্ট অ্যালিসন মিশেলের মধ্যেও।

যে পাঁচ পাক ক্রিকেটারকে নিয়ে কথা, তাদের মধ্যে রয়েছেন ইয়াসির শাহ, শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহের মতো ক্রিকেটার। এই পাঁচ ক্রিকেটারকে নিয়ে ভারতীয় এক ট্যাক্সি চালক সকালে স্টেডিয়ামে আসেন। অস্ট্রেলিয়ার একটি রেডিও’র এক অনুষ্ঠানে অ্যালিসন মিশেল বলেন, ‘দিন দুই আগে ওই ট্যাক্সিচালককে পাকিস্তান টিম হোটেলে ডাকা হয় পাঁচ ক্রিকেটারকে নিয়ে যাওয়ার জন্য। তারা সকলেই ভারতীয় কোনো রেস্তোরাঁয় খেতে যেতে চেয়েছিলেন। ট্যাক্সিচালক তাদের নিয়ে যান।’ তার পাশে তখন বসে মিচেল জনসন। তিনিও আগ্রহের সঙ্গে এই ঘটনা শুনতে থাকেন।

এর পর অ্যালিশন বলেন, ‘রেস্তোরাঁয় পৌঁছে যখন পাকিস্তান ক্রিকেটাররা ট্যাক্সি ভাড়া দিতে চান, তখন ওই ট্যাক্সিচালক ভাড়া নিতে চাননি। এরপর কৃতজ্ঞ পাকিস্তানি ক্রিকেটাররা তাকেও ডিনারে নিমন্ত্রণ করেন। তিনি সেই নিমন্ত্রণ রক্ষাও করেন।’

হোটেলে পাঁচ পাকিস্তান ক্রিকেটারের সঙ্গে ডিনার করার ছবি তোলেন ওই ট্যাক্সিচালক। ইংলিশ ভাষ্যকার অ্যালিসন বলছেন, ‘ওই ট্যাক্সিচালক পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে নিজের ছবি দেখিয়েছে।’ এই ঘটনা শোনার পর মিচেল জনসন বলেন, ‘ছোট্ট ঘটনা, কিন্তু দুর্দান্ত।’ অ্যালিসন বলেন, ‘দিনের শুরুতে এমন একটি ঘটনার কথা জানতে পারলে বেশ মন ভালো হয়ে যায়।’

অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যম তাদের টুইটার হ্যান্ডেলে অ্যালিসনের এই ঘটনার বর্ণনা দেয়ার ভিডিও তুলে দেয়। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়। দুই দেশের মধ্যে যখন নানা সমস্যা, তখন এমন এক ঘটনা সত্যিই বিরল দৃষ্টান্ত হয়ে ধরা দেয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-পাকিস্তান ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT