চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতজুড়ে বিক্ষোভ: পুলিশের গুলিতে নিহত ৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ পূর্বাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ভারতজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে কর্নাটকের বেঙ্গালুরু ও লক্ষ্মৌতে তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে বহু বিক্ষোভকারী ও পুলিশ। নাগরিকত্ব আইন নিয়ে জাতিসংঘ থেকে গণভোটের দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল ভারত। রাজধানী নয়াদিল্লিসহ ১০টি রাজ্যে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ।

কর্নাটকের বেঙ্গালুরে পুলিশের সাথে বিক্ষোভে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। একই দিনে উত্তর প্রদেশের লক্ষ্মৌতে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় বেঙ্গালুরু ও কর্ণাটকে রোববার পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। বিভিন্ন শহরে বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট সেবা। ম্যাঙ্গালুরু ও দিল্লি সহ বিভিন্ন শহরে ৪৮ ঘন্টার জন্য ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে কলকাতায় পদযাত্রা ও সমাবেশ হয়েছে। সমাবেশে মমতা ব্যানার্জি বলেন, বিজেপি’র সাহস থাকলে সিএএ-এনআরসি নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোট করে দেখাক।

নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল করে দ্রুত দেশে শান্তিপূর্ণ পরিস্থিতি ফিরিয়ে আনতে সরকারের প্রতি মনযোগ দিতে আহ্বান জানিয়েছেন বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী।

ট্যাগ: নাগরিকত্ব (সংশোধনী) আইনভারতভারতজুড়ে বিক্ষোভ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মস্কোতে বন্দুকধারীর গুলিতে একজন নিহত

পরবর্তী

নাশকতার প্রস্তুতির সময় জামাতের আমিরসহ ৮৩ জন আটক

পরবর্তী

নাশকতার প্রস্তুতির সময় জামাতের আমিরসহ ৮৩ জন আটক

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে দীর্ঘ যানজট

সর্বশেষ

সপরিবারে শিক্ষক গণপতি হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার উদ্যোগ

আগস্ট ২৫, ২০২৬

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT