চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে হারিয়েও শিরোপা জেতা হল না বাংলাদেশের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৯ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

সাফ অনুর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারিয়েও শিরোপা জিততে পারল না বাংলাদেশের মেয়েরা। সমান পয়েন্ট পাওয়ার পরও গোল ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা ঘরে তুলল স্বাগতিক ভারত।

কমপক্ষে ২ গোলের ব্যবধানে জিতলে শিরোপা মিলবে এমন সমীকরণকে সামনে রেখে শুক্রবার ভারতের বিপক্ষে অলিখিত ফাইনালে মাঠে নামে গত আসরের চ্যাম্পিয়নরা। জামশেদপুরে দ্বিতীয় লেগের শেষ ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েও তাই শিরোপা জেতা হলো না রিপা-শামসুন্নাহারদের।

নেপালকে ৪-২ গোলে হারিয়ে টুর্নামেন্টে দারুণ শুরু পেয়েছিল লাল-সবুজের দলটি। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের কাছে ১-০ ব্যবধানে হারলেও তৃতীয় ম্যাচে আবারও ঘুরে দাঁড়ায় শামসুন্নাহারের দল। নেপালকে আবারও ২-১ গোলে হারিয়ে শিরোপার মঞ্চে পা রাখে বাংলাদেশের মেয়েরা।

অন্যদিকে নেপালকে ৭-০ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্টে উড়ন্ত শুরু পাওয়া ভারত পরের ম্যাচেও হিমালয়ের দেশকে হারিয়েছে ৫-১ গোলে। ৭ গোলে এগিয়ে থেকে দ্বিতীয় লেগের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামে ভারত।

ঘরের মাঠে ভারতকে ম্যাচের শুরু থেকেই চাপে রেখেছে বাংলাদেশের মেয়েরা। ১৫ তম মিনিটে এগিয়েও যেতে পারতো লাল সবুজের দল। কিন্তু আকলিমা খাতুনের বাড়ানো বলে পা ছোঁয়াতে পারেননি উন্নতি।

৩০ তম মিনিটে আবারও সুযোগ হারায় বাংলাদেশ। এবার গোলরক্ষককে একা পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি উন্নতি। ৪০ তম মিনিটে নিতু লিন্ডার শট বারপোস্টে লেগে ফিরে এলে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় ভারত।

Reneta

৫৫তম মিনিটে ডি-বক্সের সামনে থেকে সামসুন্নাহারকে ফাউল করায় ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন রিতু দেবী। ৬৭ তম মিনিটে সুনীতা কুমারীর দুর্দান্ত শট ফিরিয়ে দেন রুপনা চাকমা।

৭৪ মিনিটে রিপার বাড়ানো বলে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে স্কোরশিটে নাম লেখান আকলিমা খাতুন। তখনও ম্যাচ শেষ হতে ১৬ মিনিট। ১ গোল হলেই শিরোপা জিততে পারতো বাংলাদেশের মেয়েরা।

কিন্ত এরপর তেমন কোনো আক্রমণই শাঁনাতে পারেনি রিপা-আকলিমারা। শিরোপা না জেতার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ে গোলাম রাব্বী ছোটনের শিষ্যরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আকলিমানেপালবাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল ৮ শিশুর

মে ১৩, ২০২৬

ঈদের আগেই ওটিটিতে আসছে নিশোর ‘দম’

মে ১৩, ২০২৬

ট্রেলার দেখে ‘জঘন্য’ বলা সেই সিনেমার মুক্তি স্থগিত!

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তেহরানের কাছে একের পর এক ভূমিকম্প, বড় দুর্যোগের আশঙ্কা

মে ১৩, ২০২৬

নারায়ণগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ বিস্ফোরণ, ১২ জন দগ্ধ

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT