চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাগ্য পরীক্ষায় হেরে শিরোপা হাতছাড়া পিএসজির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৮ পূর্বাহ্ন ২৮, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগ থেকে হৃদয়বিদারক বিদায়ের পর লিগ ওয়ান শিরোপা জিতে মনে কিছুটা আনন্দ পেয়েছিল পিএসজি। কিন্তু ফরাসি কাপে ফাইনালে ভাগ্য পরীক্ষায় হেরে শিরোপা হাতছাড়া করে আবার মন খারাপ নেইমার-এমবাপেদের। শনিবার রাতে রেনেসের বিপক্ষে পেনাল্টিতে ৬-৫ গোলে হারে টমাস টুখেলের দল।

নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়ার পেনাল্টিতে ফরাসি জায়ান্টদের ৬-৫ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো ফরাসি কাপ জেতে রেনেস।

অথচ ফ্রেঞ্চ লিগ ওয়ানে ১১ নম্বর স্থানে রয়েছে রেনে। যারা কিনা বড় কোনো শিরোপা জেতে না ৪৮ বছর ধরে। গত রাতে পিএসজিকে হারিয়ে ১৯৭১ সালের পর প্রথম বড় কোনো শিরোপা জিতল দলটি।

ফ্রেঞ্চ কাপের ফাইনালে লিড নিতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি গত চারবারের চ্যাম্পিয়ন পিএসজিকে। ম্যাচের মাত্র ১৩ মিনিটে নেইমারের কর্নার থেকে ডি-বক্সের বাইরে পাওয়া বলে দুর্দান্ত ভলিতে দলকে এগিয়ে দেন আরেক ব্রাজিলিয়ান দানি আলভেজ।

আট মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার নিজেই। এবার বলের জোগান দেন আর্জেন্টাইন মিডফিল্ডান অ্যাঞ্জেল ডি মারিয়া। তার ডিফেন্সচেরা পাস ধরে গোলকিপারকে ফাঁকি দেন ইনজুরি কাটিয়ে প্রায় তিন মাস পর মাঠে ফেরা নেইমার।

প্রথমার্ধে দুই গোলের লিড নিয়েই বিরতিতে যেতে পারত পিএসজি। কিন্তু ৪০ মিনিটে বাগড়া বাঁধান তাদেরই ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বে। এসময় নিজেদের জালেই বল জড়িয়ে দেন তিনি। আর দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে ম্যাচে সমতা ফেরান এডসন আন্দ্রে।

Reneta

ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এ ৩০ মিনিটে গোল করতে পারেনি কোনো দল। উল্টো ১১৮ মিনিটের সময় কাইলিয়ান এমবাপ্পে লাল কার্ড দেখলে বিপদে পড়ে পিএসজি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

যেখানে নিজেদের প্রথম পাঁচ শটে গোলের দেখা পান দুই দলেরই দশজন খেলোয়াড়। ফলে দৈর্ঘ্য বাড়ে টাইব্রেকারেরও। ষষ্ঠ শটে রেনেসের পক্ষে গোল করেন ইসমাইল সার। কিন্তু মিস করে বসেন পিএসজির ক্রিস্টোফার এনকুকু। আর এতেই প্রায় ৪৮ বছর পর বড় কোনো শিরোপা জেতার উল্লাসে মাতে রেনেস। আর এই হারের ফলে ২০১২-১৩ মৌসুমের পর প্রথমবারের মতো একাধিক ট্রফি জেতা থেকে বঞ্চিত হচ্ছে পিএসজি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসজিফরাসি কাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আমি আমার চেয়ারেই বসব: আমিনুল

এপ্রিল ৫, ২০২৬

আইসিসিকে তদন্ত প্রতিবেদন জানিয়ে পরবর্তী প্রদক্ষেপ নেয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

হজ ব্যবস্থাপনায় প্রবাসী কমিউনিটির সহযোগিতা চেয়েছেন ধর্মমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

শোভাযাত্রায় ‘মঙ্গল’ ফিরিয়ে আনার দাবিতে সরব উদীচী

এপ্রিল ৫, ২০২৬
ছবি: মাহদী আমিন ও সালেহ শিবলী

প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও এ এ এম সালেহ শিবলী

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT