স্পোর্টস

ভাগ্যগুণে লালকার্ড পেলো না রিয়াল

ভাগ্যগুণে লালকার্ড পেলো না রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ভাগ্যগুণে লালকার্ড পাওয়ার হাত থেকে বেঁচে গেছে রিয়াল মাদ্রিদ। খেলার
দ্বিতীয়ার্ধে সিটি উইংগার রাহিম স্টারলিংকে গুরুতর ট্যাকল করার পরও রিয়ালের
লুকাস ভাসকুয়েসকে লালকার্ড দেখানি রেফারি।

লালকার্ড না দেখানো ভুল সিন্ধান্ত বলে
মন্তব্য করেছেন ইংলিশ নামজাদা রেফারি হাওয়ার্ড ওয়েব ও সাবেক তারকা রিও ফার্ডিন্যান্ড। ম্যাচে ম্যানসিটিকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রিয়াল। মিলানের ফাইনালে তাদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধে মাঠে নামার পর ভালই খেলছিলেন স্টারলিং। তিনি বল নিয়ে রিয়ালের বক্সে ঢোকার চেষ্টাকালে সামান্য বাইরে কড়া ট্যাকল করেন ভাসকুয়েস। ফাউলের পাশাপাশি রিয়াল ডিফেন্ডারকে হলুদকার্ড দেখান রেফারি।

কিন্তু ওয়েবের মতে, এই সিন্ধান্ত মোটেই ঠিক হয়নি। নিশ্চিত লালকার্ড পাওয়ার মতোই ফাউল করেছেন তিনি।

ভাগ্যগুণে লালকার্ড পেলো না রিয়াল

ফাউলের তীব্রতা বোঝাতে সাবেক ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাউটেড ডিফেন্ডার রিও ফার্ডিন্যান্ড বলেছেন, স্টারলিংয়ের কপাল ভাল তাকে হাসপাতালে যেতে হয়নি। তিনি বলেন, ‘স্টারলিংয়ের ভাগ্য খুবই ভাল যে তাকে পা ভেঙে হাসপাতালে যেতে হয়নি।

ভাসকুয়েসের বিপজ্জনক ট্যাকলের সমালোচনা করেছেন বিটি স্পোর্টসের একজন ধারভাষ্যকার।

এই ঘটনা নিয়ে একজন রিয়াল ভক্ত টুইটারে লিখেছেন, আমি রিয়ালকে খুবই পছন্দ করি। কিন্তু ভাসকুয়েস যা করেছে, তার জন্য তাকে লালকার্ড দেখানো উচিত ছিল।

বিষয়:চ্যাম্পিয়ন্স লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…