চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বমানের দক্ষতায় গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:০৯ অপরাহ্ণ ০৪, জুন ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ, শিক্ষা
A A

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আধুনিক বাংলাদেশ গড়তে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা, জ্ঞান ও দক্ষতা অর্জন করিয়ে গড়ে তুলতে হবে। এটি প্রচলিত ও গতানুগতিক শিক্ষায় অসম্ভব। বাস্তবমুখী বিশ্বমানের শিক্ষা ও দক্ষতা অর্জনেই কেবল যোগ্য নাগরিক গড়া সম্ভব।

শনিবার (৪ জুন) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) কক্সবাজার দরিয়ানগরস্থ কোস্টাল বায়োডাইভারসিটি মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসোর্স সেন্টারের মেরিন রিসার্চ হ্যাচারি উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, মেরিন রিসার্চ হ্যাচারিতে মালয়েশিয়ান কারিগরি প্রযুক্তিতে তেলাপিয়া-পাঙাশের মতো ভেটকি ও অন্যান্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছের উৎপাদন শুরু করতে পারলে তা বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এটি সম্ভব হলে দেশের মৎস্য ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন হবে। এ লক্ষ্যে উন্নত গবেষণাগার হবে মেরিন হ্যাচারি। এখানে বাংলাদেশের গবেষকের পাশাপাশি বিভিন্ন দেশের গবেষকরা যৌথভাবে কাজ করবে।

মন্ত্রী দীপু মনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশের প্রতিটি জেলায় একটি করে পাবলিক অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় হবে। যেহেতে কক্সবাজারে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, তাই এই মুহূর্তে এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ার কোনো পরিকল্পনা নেই সরকারের।

গণমাধ্যমের সাথে কথা বলার আগে বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইসেন্স বিশ্ববিদ্যালয়ের কক্সবাজার দরিয়ানগরস্থ কোস্টাল বায়োডাইভারসিটি মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসোর্স সেন্টারের মেরিন রিসার্চ হ্যাচারি পরিদর্শন ও উদ্বোধন করেন মন্ত্রী।

Reneta

ভেটেরিনারি ও এনিম্যাল সাইসেন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, জেলা আওয়ামী লীগ নেতা ও জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমেদ বাহাদুর, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, সদর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নারী ও শিশু আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট রেজাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রহিম উদ্দিনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিক্ষাশিক্ষা মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT