‘ভবঘুরে’ তাহসানকে কেন পছন্দ মানতাসার?
চ্যানেল আইয়ে ঈদের দিন প্রচারের পর ইউটিউব চ্যানেলে সাড়া ফেলছে মানতাসা-তাহসান অভিনীত ‘ভবঘুরে’

চ্যাম্পিয়নের জন্য সুযোগ ছিল ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের নাটক, টেলিছবি ও সিনেমায় কাজ করার। নাটকের মাধ্যমে সেই যাত্রা শুরু করলেন ‘চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার ২০১৮’-এর চ্যাম্পিয়ন মিম মানতাসা।
শুরুটাই দুর্দান্ত। বিপরীতে পেয়েছেন ছোট পর্দার তারকা অভিনেতা তাহসানকে। আর তাতেই মাতিয়ে দিয়েছেন মানতাসা। নাটকের নাম ‘ভবঘুরে’। ফেরদৌস হাসান রানা পরিচালিত এই নাটকটি ঈদের দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হয়। আর এরপর অবমুক্ত হয় চ্যানেল আইয়ের ইউটিউবে। আর এখানেই ঈদের যেকোনো অনুষ্ঠানের চেয়ে বেশীবার দেখা হয়েছে তাহসান-মানতাসা অভিনীত ‘ভবঘুর’ নাটকটি।
ঈদের দিন চ্যানেল আইয়ের পর্দায় প্রচারের পর ইউটিব চ্যানেলে নাটকটি এখন পর্যন্ত দেখে ফেলেছেন ২ লাখ ২১ হাজার মানুষ।
১৮ মে বিচারক তাহসানের বিপরীতে নাট্যকার নির্দেশক ফেরদৌস হাসান রানার ‘ভবঘুরে’ নাটকে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলেন পাবনার মানতাসা।
প্রসঙ্গত, চ্যানেল আই প্রেজেন্টস এবারের ‘লাক্স সুপারস্টার ২০১৮’ প্রতিযোগিতায় বিজয়ী মিম মানতাসা পুরস্কার হিসেবে পেয়েছেন একটি ব্র্যান্ড নিউ গাড়ি ও নগদ পাঁচ লাখ টাকা। পাশাপাশি বাংলাদেশে লাক্সের শুভেচ্ছাদূত হওয়ার সুযোগ।






