বিনোদন

ভগ্নিপতির মুখোমুখি সালমান!

অ্যান্টিম সিনেমার পোস্টারে সালমান খান ও অজয় দেবগন মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্টিম সিনেমার পোস্টার যেখানে সালমান খান ও অজয় দেবগন মুখোমুখি মুখোমুখি দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন ধরেই সালমান খানের আসন্ন সিনেমা ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ নিয়ে কথা শোনা যাচ্ছিলো। অবশেষে প্রকাশ্যে এলো ছবিটির ফার্স্ট লুক পোস্টার।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সালমান নিজেই টুইট করে সামনে এনেছেন এর ফার্স্ট লুক পোস্টার। পোস্টারটি শেয়ার করে বলিউডের ভাইজান লিখেছেন, ‘খারাপের শেষ শুরু হয়ে গেল। গণপতি বাপ্পা মোরিয়া।’

‘অন্তিম’ এর প্রথম পোস্টারে দেখা মিলল সালমান ও তার ভগ্নিপতি আয়ুশ শর্মার। এরআগে জানা যায়, ‘অন্তিম’ এর গল্প এগিয়েছে পুলিশ এবং গ্যাংস্টারের দ্বৈরথকে কেন্দ্র করে। সেই অনুযায়ী পোস্টারের ফার্স্টলুকেও তেমন ইঙ্গিতই রয়েছে।

পোস্টারে সালমান ও আয়ুশ যেভাবে একে অপরের চোখে চোখ রেখেছেন তাতে বোঝাই যাচ্ছে পুরো ছবি জুড়েই বিপরীত মতাদর্শের লড়াই দেখা যাবে তাদের মাঝে।

এদিকে ফার্স্ট পোস্টারেই ছবি নিয়ে ব্যাপক কৌতূহল দেখা গেছে দর্শকের মধ্যেও। গণেশ চতুর্থী উপলক্ষে খুব শিগগিরই মুক্তি পাবে ‘অন্তিম’-এর প্রথম গান। যে গানে সালমানের সঙ্গে নাচতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে, ক্যামিও রোলেও বরুণকে দেখা যাবে।

‘অন্তিম’ তৈরি হচ্ছে মারাঠি ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’ অবলম্বনে। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘মুলশি প্যাটার্ন’ দর্শক-সমালোচক মহলে প্রশংসা পেয়েছিল।

মহেশ মঞ্জেকর পরিচালিত ‘অন্তিম’ ছবিটি হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং ওড়িয়া ভাষায় মুক্তি পাবে।

বিষয়:অন্তিম আয়ুশ শর্মা পোস্টার বলিউড সালমান সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…