চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব‌্যতিক্রমী ট‌্যাক্সি সেবা ‘উবার’ এখন ঢাকায়

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৫:৫৩ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

বাসে বসে ঘণ্টার পর ঘণ্টা হেডফোন কানে লাগিয়ে বসে আছেন? কিংবা সিএনজি ড্রাইভারের সঙ্গে মিটার নাকি মিটিয়ে নেওয়ার মতো এমন কতো কিছুই ভাবছেন। এসবের দিন শেষ! আলোচিত স্মার্টফোন অ‌্যাপভিত্তিক ট‌্যাক্সি সেবার নেটওয়ার্ক উবার তার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশে।

এখন থেকে আপনার স্মার্টফোনে অ্যাপল স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করেই পেতে পারেন ব‌্যতিক্রমী এ ট‌্যাক্সি সেবা।

খরচটাও হাতের নাগালে। ধানমন্ডি থেকে এয়ারপোর্ট যেতে খরচ পড়বে ৪৯৪ থেকে ৬০৫ টাকা। আবার যেমন ধরুন আপনি গাবতলি থেকে যাত্রাবাড়ি যেতে চাইছেন। আপনার খরচ করতে হবে ৩৫৫ থেকে ৪৫৭ টাকা।

Banglabid

উবার টেলিকম কোম্পানি গ্রামীণফোনের সঙ্গে মিলে বাংলাদেশের জন‌্য তাদের অ‌্যাপ চালু করেছে। ব্যতিক্রমী বলা হচ্ছে কারণ, এ সেবার জন্য উবারের নিজস্ব কোনো ট্যাক্সি নেই। ব্যক্তিগত গাড়ি আছে এমন যে কেউ অ‌্যাপ ডাউনলোড করে নিবন্ধনের মাধ‌্যমে উবারের চালক হয়ে যেতে পারেন। একই অ‌্যাপ ব‌্যবহার করে সেবা পাবেন যাত্রীরা।

ঢাকার অন্যান্য ট্যাক্সি সেবার চেয়ে উবার এ খরচ কম পড়েছে। অন্যান্য ক্ষেত্রে যেখানে ৬০০ টাকা ভাড়া আসে সেখানে উবার এর মাধ্যমে ভাড়া করা ট্যাক্সিতে লেগেছে ৪০০ টাকা।ubar1

উবার ম‌্যাপের সাহায্যে যাত্রীরা সহজেই চালকদের তাৎক্ষণিক অবস্থান জেনে নিতে পারবেন। গাড়ির গতি, দুরত্ব, সময় অনুযায়ী উবার ম‌্যাপ তাদের মাণদণ্ড অনুযায়ী ভাড়া ঠিক করে দেবে। বাজে আচরণের জন‌্য যাত্রী বা চালক অ‌্যাপে রেটিং দিতে পারবেন।

Reneta

বিশ্লেষকদের মতে, পরিবহন খাতে ঢাকায় বড় একটা বাজার রয়েছে। বর্তমানে চলো, তমা ও বিডিক্যাবস ডটকম অনলাইনে ট্যাক্সি সেবা দিয়ে আসছে। সম্ভাবনাময় এ বাজারে দিকে চোখ রেখেই উবারের বাংলাদেশে যাত্রা শুরু করা।

বিশ্বের ৭৪টি দেশের সাড়ে চারশ শহরে উবার অ্যাপ দিয়ে ট্যাক্সি ভাড়া করা যায়। শহরগুলোতে প্রতিদিন গড়ে ৫০ লক্ষেরও বেশিবার উবার ব্যবহার করে ট্যাক্সি ভাড়া করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উবার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন: সুস্থ ধারার রাজনীতির বড় জয়

আগস্ট ১৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান (সংগৃহীত)।

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন: পাকিস্তান সরকার যা বলছে

আগস্ট ১৪, ২০২৬

রাজধানীর আকাশে মেঘ, হতে পারে বজ্রসহ বৃষ্টি

আগস্ট ১৪, ২০২৬

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT