বয়স তাদের কারও চল্লিশ, কারও পঞ্চাশ কারও বা ষাটের কোঠায়। কিন্তু দেখে বোঝার উপায় নেই মোটেও।
এতগুলো বসন্ত পেরিয়েও আসলে তারা অাজও চির সবুজ। বয়সকে তুড়ি মেরে সৌন্দর্য্যকে অবিচল রেখেছেন সেসব তারকার।
চ্যানেল আই অনলাইন পাঠকদের জন্য তেমনি কিছু দেশী-বিদেশী তারকাদের পরিচিতি।

শ্রীদেবী: বয়সকে চুটকি দিয়ে উড়িয়ে এখনো পর্দায় মাতাচ্ছেন ৫২ বছর বয়সী এ নায়িকা। সংসার জীবনে দু’কন্যার জননী শ্রীদেবী।

লিউ জিয়াও কিং: চিনের অভিনেত্রী এবং ব্যবসায়ী লিউরকে দেখলে অনেকে মনে করবেন তার বয়স ৩০ এর কোঠায়। কিন্ত না জীবনের ৬২টি বসন্ত পেরিয়ে এসেছেন জিয়াওকিং। এরইমধ্যে চিনের ধনীতম ব্যক্তিদের মধ্যে নামও করেছেন লিউ।

হ্যালি বেরি: অনেকে হয়তো অবাক হবেন। অবাক হলেও সত্য হলিউডের জনপ্রিয় অভিনেত্রী হ্যালির বয়স কিন্তু ৪৯ বছর।

মাধুরী দীক্ষিত: আজও তার ভক্তদের হৃদয়ের ‘ধক্-ধক্’ দ্বিগুণ বাড়িয়ে দেন। কিন্তু বলিসুন্দরী মাধুরী পঞ্চাশের ঠিক আগের স্টপেজে দাঁড়িয়ে আছেন। এখন তার বয়স ৪৯ বছর।

জেনিফার লোপেজ: গানে নাচে যখন মঞ্চ কাঁপান জেনিফার, তখন বিশ্বাস করা যায় না এ বার ৪৭-এ পা দেবেন জেলো।

অপর্ণা সেন: বয়সের লড়াইয়ে কম যান না টালিগঞ্জের নায়িকা। অপর্ণা সেনকে দেখে আর যাই হোক সত্তর বছর বয়সের নায়িকা কোনও ভাবেই মনে হবে না।

রেখা: সিনেপ্রেমীদের যেনো বিশ্বাস করতে ইচ্ছা করে না বলিউডের সাতের দশকের হার্টথ্রব নায়িকা রেখার বয়স ৬১। নিজেকে এখনো আগের মতো সুন্দর রাখার কারণ কোনোদিনও খুলে বলেননি এ নায়িকা।

জয়া আহসান: বাংলাদেশের জনপ্রিয় নায়িকা জয়া আহসানকে দেখে মনে হবে না তার বয়স ৪৩ বছর। মিষ্টি হাসি দিয়েই হয়তো জয়ার বয়স লুকানোর অাসল কৌশল।

মণিকা বলুচি: ৫১তে পা দিয়েছেন বন্ড গার্ল মণিকা। কিন্তু বলে না দিলে বোঝা প্রায় অসম্ভব।

মৌসুমী: ঢাকাই চলচ্চিত্রের তারকাখ্যাতি পাওয়া চিত্রনায়িকা মৌসুমীর বয়স যে ৪৪ বছর। তবে তার গ্ল্যামার লুক তার চাহুনিতে এখনো হাজার নায়িকাকে ছাপিয়ে যাবে।

সান্দ্রা: ৫১ বছরের সান্দ্রা সত্যিই অসাধারণ। হলিউডের হাইয়েস্ট পেইড অভিনেত্রীদের অন্যতম সান্দ্রা। জনগণের ভোটে ২০১৫ সালে ‘মোস্ট বিউটিফুল ওম্যান’-এর শিরোপা জেতেন তিনি।

হেমা মালিনী: বলিউডের ডিমগার্ল হেমা মালিনীর কবে ৬৭ বছর হয়ে গেছে তা বুঝি তারও জানা নেই। মিষ্টি হাসি যেনো আজও তাকে সেই যৌবনে ফিরিয়ে নিয়ে যায়।







