দুদকের দায়ের করা বড়পুকুরিয়া মামলা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদনের ওপর বৃহস্পতিবার রায় দেবেন হাইকোর্ট।
ওই মামলা বাতিল চেয়ে আবেদন করলে ২০০৮ সালের ১৬ অক্টোবর হাইকোর্ট ৩ মাসের জন্য মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন আদালত। এ মামলা থেকে স্থায়ী জামিনও পেয়েছিলেন বেগম খালেদা জিয়া।
পরবর্তীতে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রুলের শুনানি হয়। শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয়। পরে আজ হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় মামলাটি এলে মামলা বাতিল চেয়ে আবেদনের ওপর রায়ের তারিখ ধার্য্য করা হয়।







