চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়পর্দায় প্রথমবার, দর্শক প্রতিক্রিয়ার অপেক্ষায় নোভা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A
অভিনেত্রী নতুন সিনেমার জন্য প্রস্তুত, পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটক-বিজ্ঞাপনে এক সময় নিয়মিত দেখা যেত মডেল ও অভিনেত্রী নোভাকে। মাঝখানে কিছুদিন ছিলেন এসবের বাইরে। বিরতি ভেঙে তিনি ফিরছেন একেবারে বড়পর্দায়! একযুগের বেশী ক্যারিয়ারে তিনি এই প্রথম সিনেমায় অভিনয় করলেন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে নোভার প্রথম সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। মুক্তির আগেই সোমবার যমুনা ব্লক বাস্টারে বিশেষ প্রদর্শনী দেখে নতুনভাবে আবিষ্কার করা গেল নোভাকে। পুরো সিনেমায় নোভার পারফর্ম বলছে, প্রথম সিনেমাতেই নজর কাড়বে তার অভিনয়!

নোভা বড়পর্দায় প্রথমবারের জন্য প্রস্তুত, দর্শকদের প্রতিক্রিয়া অপেক্ষায়. Channel i News - চ্যানেল আই নিউজ রনি ভৌমিকের পরিচালনায় ‘মৃধা বনাম মৃধা’ বাবা-ছেলে ও পুত্রবধূর গল্প। বাবার চরিত্রে অভিনয় করেন তারিক আনাম খান, সন্তানের চরিত্রে সিয়াম আহমেদ এবং তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন নোভা। তারিক আনামের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন সিয়াম। সেই সঙ্গে নোভার দুর্দান্ত অভিনয় দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই।

Banglabid

সিনেমার শেষ দিকে এক দৃশ্যে বাবা-ছেলের দ্বন্দ্বে পুত্রবধূ নোভা মীমাংসার চেষ্টা করেন। শ্বশুর তারিক আনাম খান তখন ধমক দিয়ে নোভাকে বলেন, ‘হু আর ইউ?’ চোখ ছলছলে এক্সপ্রেশনে নোভা যে অভিনয় দেখিয়েছেন তা সত্যি প্রশংসার দাবী রাখে।

গল্পের শুরু থেকেই নোভার সাবলিল ও চমৎকার অভিনয় মুগ্ধতা এনে দিবে যে কোনো দর্শকের মনে। সিয়ামের সঙ্গে ছোট ছোট রোমান্টিক ও ঘরোয়া দৃশ্যেও স্ত্রী হিসেবে নোভার অভিনয় ছিল একেবারে পরিপূর্ণ। সেই সঙ্গে শ্বশুরকে ম্যানেজ করার টেকনিকও দেখিয়েছেন! যা নজর কাড়ার মতো। নোভা জানান, শুটিং শুরুর আগে তারিক আনাম ভাই বলতেন পারিবারিক গল্প বলার নতুন ট্রেন্ড হতে পারে ‘মৃধা বনাম মৃধা’।

একজন পুরুষ ও একজন মহিলার স্টাইলিশ পোষাক পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ চ্যানেল আই অনলাইনকে অভিনেত্রী নোভা বলেন, নায়িকা কিনা জানি না, আমি একজন আর্টিস্ট। প্যাশনের জায়গা থেকে অভিনয় করতে ভালোবাসি। সবসময় অভিনয় দিয়ে তৃষ্ণা মিটাতে চেয়েছি। ‘মৃধা বনাম মৃধা’ সেই তৃষ্ণা মেটানোর প্লাটফর্ম দিয়েছে। আমি শুধু আমার জায়গা থেকে সেরা কাজের চেষ্টা করেছি। অপেক্ষায় আছি, প্রথম সিনেমায় দর্শক কীভাবে নেন।

Reneta

প্রিমিয়ারের পর উপস্থিত প্রতিটি দর্শক সিনেমাটির প্রশংসা করেছেন। ছিলেন নির্মাতা অভিনেতা তৌকীর আহমেদ, মোশাররফ করিম, সাইমন সাদিকসহ অনেকেই। নোভা বলেন, একবছর আগে স্বপ্ন দেখেছিলাম মানুষ আমাদের এই সিনেমাটি দেখে কী বলেন! সেই স্বপ্ন বাস্তব হতে যাচ্ছে। দর্শক যদি এই গল্প এবং অভিনয় কানেক্ট করতে পারে তাহলে মনে করবো সফল হয়েছি।

নোভা বড়পর্দায় প্রথমবার, দর্শকদের প্রতিক্রিয়া অপেক্ষায়. Channel i News - চ্যানেল আই নিউজ নোভা বলেন, আমার বাবা মা বেঁচে নেই। বাবাকে ছোটবেলায় হারিয়েছি। একদিন বাসায় ফিরে মাকে পাইনি। সন্তান হিসেবে বাবা মায়ের সঙ্গে অনেক ভুল করেছি। সিনেমাটি বাবা সন্তানের গল্প নিয়ে। শুধু একটা বার্তাই দিতে চাই যা আগে কখনও বলিনি, সময় গেলে সাধন হবে না। নিজের বাবা মাকে সময় দিন। সন্তানকে সময় দিন। আমাদের জীবনে সময় খুব অল্প। পরে আফসোসের শেষ থাকবে না। আমার আট বছরের ছেলে আমার সঙ্গে সিনেমা দেখে অঝোরে কেঁদেছে।

নোভা বলেন, এই সিনেমাটি দেখে এতো মানুষ প্রশংসা করছেন পরের সিনেমা করতে গেলে আমাকে ভেবে চিন্তে দায়িত্ববোধের জায়গা থেকে করতে হবে। একজন শিল্পীকে বাঁচিয়ে রাখতে একটি সিনেমাই যথেষ্ট, কিন্তু ভুল কাজ শিল্পীকে হারিয়ে দেয়। পরের কাজটি যেন আমার প্রথম কাজটি ছাপিয়ে যায় সেই চ্যালেঞ্জটা এখন আমার মধ্যে জমাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারিক আনামদর্শকনোভাবড়পর্দামৃধা বনাম মৃধারনি ভৌমিকলিড বিনোদনসিনেমাসিয়াম আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লবণাক্ততা ও জলমগ্নতা সহিষ্ণু ধানের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচন

পরবর্তী

পটুয়াখালীতে ৬৯২ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

পরবর্তী
পটুয়াখালীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

পটুয়াখালীতে ৬৯২ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

বাংলাদেশে অটোমোবাইল ও পার্টস শিল্পে বিনিয়োগের আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মহামারিকালে দেশে এসেছে ২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT