চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেস্তকে হারিয়ে পথে ফিরল পিএসজি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪২ পূর্বাহ্ণ ১৬, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে রাতে ব্রেস্তকে ২-০ গোলে হারিয়েছে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। জয়ের রাতে গোলের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপে ও থিলো কেহরের।

তারকা ঠাসা পিএসজির জয় তুলে নেবে অনেকটা অনুমেয়ই ছিল। এদিন দলের অন্যতম সেরা তারকা নেইমারকে ছাড়াই মাঠে নামে পিএসজি। শুরুতে কিছুটা সময় নিলেও ৩২ মিনিটে দলকে লিড এনে দনে পিএসজির পোস্টার বয় এমবাপে। ডি বক্সের বাইরে থেকে বাঁকানো শট নিলে প্রথমে গোলবারে লাগলেও পরে তা জাল স্পর্শ করে। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মাউরিসিও পচেত্তিনোর দল।

বিরতি থেকে ফিরে ৫৩ মিনিটে জোড়ালো শটে বল জালে জড়িয়ে গোল উৎসবে মাতেন থিলো কেহরের।

তবে ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল ব্রেস্তও। বেশ কিছু সহজ সুযোগ মিস করায়। গোলরক্ষককে একা পেয়েও গোল আদায় করতে না পারা ম্যাচ শেষে ভুগিয়েছে ব্রেস্ত কোচ মিশেল ডের জাকেরিয়ানকে।

তবে আশার কথা পিএসজির ম্যাচে দর্শক হিসেবে মাঠে ছিলেন করোনা আক্রান্ত লিওনেল মেসি। ফলে সে যে এখন সুস্থ আছে তা পরিষ্কার। খুব শিগগিরই তাকে মাঠে পাবে পিএসজি। ফলে পূর্ণ শক্তির দল নিয়ে প্রতিপক্ষের ভয়ের কারণ হয়ে দাঁড়াবে তিন ত্রয়ী মেসি, নেইমার ও এমবাপেদের নিয়ে গড়া পিএসজি।

আগামী ২৪ জানুয়ারি স্টেড রেইমসের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। ব্রেস্তদের বিপক্ষে জয়ের সুবাদে লিগ ওয়ানে ১১ পয়েন্টের লিড নিয়ে ৫০ পয়েন্ট তুলে যথারীতি শীর্ষে পিএসজি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেপিএসজিমাউরিসিও পচেত্তিনোমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

​যবিপ্রবির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু ১৫ জুলাই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

জুলাই ১৩, ২০২৬

গোলের আগে বল ‘ক্যামেরার তারে’ লাগার প্রমাণ পায়নি ফিফা

জুলাই ১৩, ২০২৬

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

এবার ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনে চোখ ফিফার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT