ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী টেরেসা মে’কে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেরেসা মে’র প্রতি শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনা বলেছেন, টেরেসা মে প্রধানমন্ত্রী হওয়ার বাংলাদেশ ব্রিটেন সম্পর্ক আরও মজবুত হবে।
এদিকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই নতুন মন্ত্রিসভা গঠন করেছেন টেরেসা মে। আর তাতেই চমক দেখিয়েছেন ব্রিটেনের ৭৬তম এ প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বরিস জনসনের নাম ঘোষণা ছাড়াও অন্যতম চমক ‘আন্তর্জাতিক বাণিজ্য’ নামের নতুন একটি মন্ত্রণালয় গঠন।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েই দেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রথম সংবাদ সম্মেলনে এক জাতি হিসেবে কাজ করে শক্তিশালী রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যকে পুনর্প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন টেরেসা।








