জনপদ

ব্রাহ্মণবাড়িয়ায় শ্যালিকা হত্যার ঘটনায় দুলাভাই আটক

ব্রাহ্মণবাড়িয়ায় শ্যালিকা হত্যার ঘটনায় দুলাভাই আটক

ব্রাহ্মণবাড়িয়ার শ্যালিকাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুলাভাই নাঈম ইসলামকে আটক করেছে পুলিশ।  শনিবার ভোরে তাকে সদর উপজেলার অষ্টগ্রাম এলাকা থেকে অভিযান চালিয়ে আটক করা হয়। তিনি শালগাঁও এলাকার মৃত বসু মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়ার সদর ও বিজয়নগর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার রেজাউল কবির জানান: নিহত তামান্নার মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে নাঈমের মামার বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি আরো জানান: মামলার তদন্তের কার্যক্রম চলছে। ডিএনএ পরীক্ষার পর তার বিরুদ্ধে চুড়ান্ত অভিযোগ দিতে পারব।

গত ২০ জুন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুলাভাই নাঈম ইসলামের বাড়ি থেকে তামান্না আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়:মরদেহ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…