ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি পুকুর থেকে কয়লা উত্তোলন করতে গিয়ে মাটি চাপা পড়ে দুই নারী শ্রমিক নিহত হয়েছে।
রোববার সকাল ১১টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন মানিকপুর গ্রামের হিমাংশু দাসের স্ত্রী সুনিতি দাস (৪০) ও একই গ্রামের সুনির্মল দাসের স্ত্রী ননিতা রানী দাস (৩৫)।
চান্দুর ইউপি চেয়ারম্যান শামীলুল হক চৌধুরী শামীম জানান, মানিকপুর গ্রামের একটি খননকারী পুকুর থেকে কয়লা উত্তোলন করার সময় মাটি চাপা পড়ে এই দুই নারী শ্রমিকের মৃত্যু হয়।
বিজয়নগর থানার উপ-পরিদর্শক শাহদাৎ হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেন।








