জনপদ

ব্রাহ্মণবাড়িয়ার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

বিপদে পড়া নারী ও দুই পুরুষ, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী ও দুই পুরুষ বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় আহত, ঘটনাস্থল ব্রাহ্মণবাড়িয়া।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলে নিহত হয়েছে। রোববার সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি পশ্চিম পাড়ায় এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- বাবা গোলাম মাওলা (৩৬) ও ছেলে ইমামুল হক জুবায়ের (১১)।

সেসময় গোলাম মাওলার স্ত্রী মোসাম্মত সামসুন্নাহারও গুরুতর আহত হয়। বর্তমানে সে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে জুবায়ের ঘরে থাকা আলমারিতে স্পর্শ করলে সে বিদ্যুতায়িত হয়। তার বাবা গোলাম মাওলা তাকে উদ্ধার করতে এসে তিনিও বিদ্যুতায়িত হয়ে দুজনই ঘটনাস্থলে মারা যান।

পরে গোলাম মাওলার স্ত্রী সামসুন্নাহার স্বামী ও সন্তানকে উদ্ধার করতে গেলে তিনি নিজেও বিদুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। আহত সামসুন্নাহরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আলমগীর ভুইয়া বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যুর খবর জানিয়ে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিষয়:বাবা-ছেলে নিহত বিদ্যুৎস্পৃষ্ট ব্রাহ্মণবাড়িয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…