বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৫ হিন্দু বাড়িতে আবারো আগুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৫ হিন্দু বাড়িতে  আবারো আগুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হিন্দু সম্প্রদায়ের ৫টি বাড়িতে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা।

শুক্রবার ভোররাতে উপজেলার পশ্চিমপাড়া দুটি বাড়ি ও দক্ষিণ পাড়া তিনটি বাড়িতে আগুন দেয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শওকত হোসেন জানান, রাত আড়াইটা তিনটার দিকে দুটি পাড়ার গোয়ালঘর ও রান্নাঘরে আগুন দেয় দুবৃর্ত্তরা। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে বাড়িঘর ও মূর্তি ভাঙচুরের ঘটনায় পরিদর্শনের জন্য কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন।

বিষয়:ব্রাহ্মণবাড়িয়া ভাঙচুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…