চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে জিএম কাদেরের শোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A
দুইজন পেশাদার সংবাদ উপস্থাপক টেলিভিশনে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করেছেন।

তিনি শারীরিক জটিলতা নিয়ে প্রায় দেড় মাস যাবত সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

Banglabid

মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় চলতি সপ্তাহে তার শারীরিক অবস্থার অবনতি হয়, ফুসফুসে পানি জমে গিয়েছিলো।

১ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টার দিকে সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি প্লেনে তাকে সিঙ্গাপুর নেয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২০ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়।

Reneta

পরদিন অবস্থার আবার অবনতি হলে (২১ জানুয়ারি) পুনরায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১ ফেব্রুয়ারি সিঙ্গাপুর নেয়া হয়। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি আজ মঙ্গলবার মৃত্যু বরণ করেন।

ব্যারিস্টার মওদুদ আহমেদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী (১৯৮৮-১৯৮৯)। এর আগে উপ-রাষ্ট্রপতি (১৯৭৬-১৯৭৮ এবং ১৯৮৭-১৯৮৮) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। অষ্টম জাতীয় সংসদে আইন ও বিচার বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী ছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ। বর্তমানে তিনি বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিএম কাদেরব্যারিস্টার মওদুদ আহমদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘাতকেরা মৃত্যুঞ্জয়ী মুজিবের কীর্তি মুছে ফেলতে পারেনি

পরবর্তী

মুক্তিযোদ্ধা আবু তাহের আহাসানুল্লাহ আহমেদ মারা গেছেন

পরবর্তী
বাবা ও ছোট মেয়ে একসাথে বসে হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযোদ্ধা আবু তাহের আহাসানুল্লাহ আহমেদ মারা গেছেন

ফারুক হাসান পোশাক শিল্প পুনরুদ্ধার বিষয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পোশাক শিল্প পুনরুদ্ধারই হবে মূল লক্ষ্য: ফারুক হাসান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রস্তুত ইসি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের খার্গ দ্বীপে হামলার এআই ভিডিও প্রকাশ ট্রাম্পের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ শিশুর মৃত্যু

আগস্ট ৩১, ২০২৬

হায়দরাবাদের শিউরে উঠা সেই ঘটনা এবার সিনেমায়

আগস্ট ৩১, ২০২৬

নিউটন-আইনস্টাইনের মহাকর্ষ কি মহাবিশ্বজুড়েই একই?

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT