চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যান্ড ফেস্টের মঞ্চে ৫ লাখ টাকা উপহার পেল ‘জলের গান’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ন ০১, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A
২০১৯ সালের ব্যান্ড ফেস্টের ছবি

২০১৯ সালের ব্যান্ড ফেস্টের ছবি

দেশিয় ইনস্ট্রুমেন্ট ব্যবহারে বরাবরই এগিয়ে দেশের শ্রোতা ও দর্শকপ্রিয় ব্যান্ড ‘জলের গান’। বিভিন্ন ধরনের সংগীত যন্ত্র নিজেরাই তৈরী করেন তারা। আর এ কারণে সমকালীন যে কোনো ব্যান্ডের তুলনায় সুর, সংগীতে ভিন্নধর্মী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। সংগীতে দেশিয় যন্ত্র ব্যবহারকে উৎসাহিত করার প্রয়াস চালিয়ে যাওয়ায় চ্যানেল আইয়ের পক্ষ থেকে ৫ লাখ টাকা উপহার পেল ‘জলের গান’।

রবিবার সকাল থেকে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে চলছে চ্যানেল আই ব্যান্ড ফেস্টের ৬ষ্ঠ আসর। আর এদিন দুপুরে গাইতে মঞ্চে উঠে ‘জলের গান’। একে একে তাদের জনপ্রিয় চারটি গান গেয়ে মুগ্ধ করেন উপস্থিত দর্শকদের।

দলের প্রতিষ্ঠাতা সদস্য রাহুল আনন্দ যখন দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে মঞ্চ ছাড়বেন, তার আগেই একটি আনন্দ বার্তা নিয়ে আসেন অনুষ্ঠানের সঞ্চালক অপু মাহফুজ।

তিনি জানান, যাত্রা শুরু থেকেই সংগীতে দেশিয় যন্ত্র ব্যবহার করে গান পরিবেশন করে আসছে জলের গান। সংগীতে এই দেশিয় যন্ত্রের উৎকর্ষতা বাড়াতেই চ্যানেল আই পরিবার জলের গানকে ৫ লাখ টাকা উপহার হিসেবে ঘোষণা করেছে।

এমন ঘোষণায় রাহুল আনন্দ বলেন, এটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক আনন্দের এবং সৌভাগ্যের পরম পাওয়া। আমি এই পরম পাওয়াটুকুকে উৎসর্গ করছি আমার দুই গুরু বারী সিদ্দিকী ও আমার শিক্ষক আইয়ুব বাচ্চুকে।

রাহুল আনন্দ আরো বলেন, যে পাঁচ লাখ টাকা চ্যানেল আইয়ের পক্ষ থেকে জলের গানকে দেয়া হলো এখান থেকে এক লাখ টাকা ভালোবেসে আমরা আমাদের শ্রদ্ধেয় শিল্পী এন্ড্রু কিশোরকে উপহার দিলাম।

Reneta

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেতনাচ্যানেল আইজলের গানরাহুল আনন্দলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

এপ্রিল ১৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে মামলা

এপ্রিল ১৫, ২০২৬

ড. মো. আলী আফজাল: কৃষি বিজ্ঞানের প্রবাদপুরুষ ও আধুনিক আবাসনখাতের স্বপ্নদ্রষ্টা

এপ্রিল ১৫, ২০২৬

ব্যয় কমানোর লক্ষ্যে ২ হাজার কর্মী ছাঁটাই করবে বিবিসি

এপ্রিল ১৫, ২০২৬

বায়ার্নের প্রতিশোধ, নাকি রিয়ালের প্রত্যাবর্তন

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT