চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল মুমিনুলরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ০৩, মে ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম টেস্ট ড্র করলেও শ্রীলঙ্কা সফরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাটিং ব্যর্থতায় শোচনীয় হারের গল্প লিখেছে বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে স্বাগতিকদের জয় ২০৯ রানের বিশাল ব্যবধানে।

৪৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা মুমিনুল হকের দল গুটিয়ে যায় দুইশ পেরিয়ে। আগের দিন দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হাতে রেখে ব্যাট করতে নামা বাংলাদেশ পঞ্চম দিনের প্রথম সেশনও পুরোটা খেলতে পারেনি। গুটিয়ে যায় লাঞ্চ বিরতির আগেই।

শ্রীলঙ্কা: ৪৯৩/৭ ও ১৯৪/৯, বাংলাদেশ: ২৫১ ও ২২৭

৫ উইকেটে ১৭৭ রান নিয়ে দিন শুরু করা দলটি অলআউট হয় ২২৭ রানে। শেষ দিনে ৫ উইকেট হারিয়ে যোগ হয় মাত্র ৫০ রান।

মেহেদী হাসান মিরাজ ৩৯ রান করেন। প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়া প্রবীন জয়াবিক্রমা দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। ম্যাচে ১১ উইকেট শিকার করে রেকর্ড গড়েছেন তরুণ এ বাঁহাতি স্পিনার।

আগের দিন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হক ও মুশফিকুর রহিম চতুর্থ উইকেটে জুটি গড়ে দেখাচ্ছিলেন লড়াইয়ের আশা। কিন্তু চতুর্থ দিনের চা বিরতির পর বাজে শটে আউট হন মুমিনুল। ভাঙে প্রতিরোধ।

Reneta

মুশফিকও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। দলীয় ১৭১ রানের মাথায় ব্যক্তিগত ৪০ রান করে আউট হন এ ব্যাটসম্যান।

অফস্পিনার রমেশ মেন্ডিসের বলে ব্যাকফুটে গিয়ে কাট করতে গিয়েছিলেন মুমিনুল। বল ব্যাটের কানায় লেগে আঘাত হানে স্টাম্পে। বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে বাংলাদেশ অধিনায়ক করেন ৩২ রান। দলীয় সংগ্রহ তখন ১৩৪।

ব্যাট হাতে দারুণ ধারাবহিক তামিম ইকবাল করেন ২৪ রান। তার ওপেনিং পার্টনার সাইফ হাসান ৩৪ ও নাজমুল হোসেন শান্ত ২৬ রান করে আউট হন।

সিরিজের শেষ টেস্টের চতুর্থ দিনের লাঞ্চ বিরতির পর দ্রুত ৩ উইকেট হারালে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

৯ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলে থামে শ্রীলঙ্কা। তাইজুল ইসলাম নিয়েছেন ৫ উইকেট। মেহেদী হাসান মিরাজ দুটি, সাইফ হাসান ও তাসকিন আহমেদ নেন একটি করে উইকেট।

৭ উইকেটে ৪৯৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছ শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশ গুটিয়ে যায় ২৫১ রানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাল্লেকেলে স্টেডিয়ামবাংলাদেশবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সতর্ক করলেন ডে পল

জুলাই ৩, ২০২৬

পরিস্থিতি যেমনই হোক গোল করতে পারব: হ্যারি কেন

জুলাই ৩, ২০২৬

‘শাহ সিমেন্ট-ইমা’ মিডিয়া কাপে চ্যানেল আইয়ের দুই জয়

জুলাই ৩, ২০২৬

শেষ ষোলোর টিকিট খুঁজতে আর্জেন্টিনার এই একাদশ?

জুলাই ৩, ২০২৬

ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT