চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটল অফ ব্রিটেন নিয়ে স্পেন-জার্মান উত্তেজনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৫ পূর্বাহ্ণ ০৩, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

লিগ শিরোপা প্রায় নিশ্চিত হয়ে গেছে। আর মাত্র তিন পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন তার ম্যানচেস্টার সিটি। কিন্তু আপাতত তার সব ফোকাস চ্যাম্পিয়ন্স লিগ ঘিরে। সব ভুলে লিভারপুল ম্যাচের দিকে তাকিয়ে পেপ গার্দিওলা। এজন্য খেলোয়াড়দের কিভাবে বিশ্রাম দেয়া যায় তা নিয়ে ভাবছেন সিটিজেন কোচ।

যে দলের বিপক্ষে সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে নামবে ম্যানসিটি। সেই লিভারপুলও কিন্তু নিজেদের ভাবনাগুলো ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছে। অলরেডস কোচ ইয়ুর্গেন ক্লপ পরিষ্কারভাবে বলেছেন, সিটির বিরুদ্ধে তার দল আগুনে মেজাজ নিয়েই নামবে।

সিটি-লিভারপুল ম্যাচটাকে বলা হচ্ছে ব্যাটল অফ ব্রিটেন। যেখানে উত্তেজনার পারদ থাকবে সর্বোচ্চ পর্যায়ে। তবে ব্যাটল অফ ব্রিটেনের মধ্য যুদ্ধ হবে স্পেন-জার্মানিরও। দুই দলের কোচ এই দুই দেশিয়। দুই কোচের মশলাদার ও আগুনে ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। যে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বুধবার রাত ১২টা ৪৫ মিনিটে।

Banglabid

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে ম্যানসিটি আর লিভারপুল ম্যাচ বেশ সরগরম ছিল। প্রথম দেখায় সিটির কাছে ৫-০ গোলে হারে লিভারপুল। তবে দ্বিতীয় সাক্ষাতে সিটিজেনদের ৪-৩ গোলে হারিয়ে দেয় ক্লপের দল।

ক্লপ বলেছেন, ‘আমরা জানি সিটি ম্যাচটা কঠিন হবে। ইপিএলের প্রথম দফায় কি জানতাম ৫-০তে হারব বা দ্বিতীয় লেগে ৪-৩ ব্যবধানে জিতব। তখন একটা জিনিসই মাথায় কাজ করে, ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা থাকে। তবে এটাও মেনে নিতে হবে, এই যুদ্ধে তারাই (সিটি) ফেভারিট।’

কেন গার্দিওলার দল এগিয়ে? ক্লপের সোজাসাপটা উত্তর, ‘আমরা দুটো দল একই জায়গায় দাঁড়িয়ে। কিন্তু তারা অনেক বেশি ধারাবাহিক। যে কারণে লিগে আমাদের চেয়ে তারা ২০ পয়েন্টে এগিয়ে। আমাদের পরের পর্বে যাওয়ার সুযোগ আছে। তবে সেটা কঠিন, অত্যন্ত কঠিন।’

Reneta

নিজের খেলোয়াড়দের নিয়ে গার্দিওলা বলেছেন, ‘সব কোচই তার পুরো দল ব্যবহার করেন। বেঞ্চে যারা বসে থাকে তারা দল জেতাতে পারে না এটা বিশ্বাস করি না। আমরা ইপিএল জেতার জায়গায় পৌঁছেছি খেলোয়াড়দের সবার অবদানের কারণে। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার মাথা এখন পুরোপুরি লিভারপুল ম্যাচ নিয়ে ব্যস্ত। বলা যায়, ডুবে আছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগম্যানচেস্টার সিটিলিভারপুল
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ইসরায়েলিদের নিজস্ব ভূমির অধিকার আছে: সৌদি যুবরাজ

পরবর্তী

হাওড়পাড়ে কান্না ও মায়াকান্নাই কি নিয়তি?

পরবর্তী

হাওড়পাড়ে কান্না ও মায়াকান্নাই কি নিয়তি?

জাতিসংঘ-আর্সালা মুয়েলার-রোহিঙ্গা-মিয়ানমার সফর

পরিস্থিতি দেখতে মিয়ানমার যাচ্ছেন জাতিসংঘের সহকারি মহাসচিব

সর্বশেষ

কোটির বেশি দর্শক দেখেছেন ‘অজ্ঞাতনামা’, বলেছেন ‘মাস্টারপিস’

আগস্ট ১৯, ২০২৬
হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি বাড়ছে, আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভায় যুক্ত হতে পারে নতুন মুখ, যাদের নাম আলোচনায়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুমিয়েও কেন ক্লান্ত লাগে, জানুন সম্ভাব্য কারণ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT