আন্তর্জাতিক

ব্যাংককের অস্ট্রেলিয়ান দূতাবাসে নারীদের বাথরুমে গোপন ক্যামেরা

Modern red brick building with unique window design in Bangkok. Channel i News - চ্যানেল আই নিউজ

Bangkok’s modern building with distinctive window patterns and contemporary architecture. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্যাংককের অস্ট্রেলিয়ান দূতাবাসে নারীদের বাথরুমে গোপন ক্যামেরা পাওয়া গেছে। এ ঘটনায় থাই পুলিশ গত মাসে দূতাবাসের স্থানীয় একজন সাবেক কর্মীকে গ্রেপ্তার করেছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে বলে এনডিটিভি জানায়।

এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, শনিবার ক্যানবেরার একজন কর্মকর্তা বলেন- ব্যাংককে অস্ট্রেলিয়ান দূতাবাসে নারীদের বাথরুমে বেশ কয়েকটি গোপন ক্যামেরা পাওয়ার পর একজন সাবেক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের একজন মুখপাত্র এএফপিকে বলেন, প্রতিষ্ঠানের সব কর্মীর নিরাপত্তা, গোপনীয়তা ও কল্যাণ; বিভাগের প্রথম অগ্রাধিকারে এবং কর্মীদের যেকোন সমস্যায় বিভাগ পাশে থাকবে।

রয়্যাল থাই পুলিশের পররাষ্ট্র বিষয়ক বিভাগের কমান্ডার খেমারিন হাসিরি বলেন, অস্ট্রেলিয়া দূতাবাস ৬ জানুয়ারি এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে থাই পুলিশের তদন্ত চলছে।

এবিসি অস্ট্রেলিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বাথরুমের মেঝেতে ক্যামেরার এসডি কার্ড পাওয়ার পর বিষয়টি প্রকাশ্যে এসেছে। তবে ক্যামেরাগুলো কতক্ষণ বাথরুমে ছিল তা স্পষ্ট নয়।

বিষয়:গোপন ক্যামেরা ব্যাংকক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…