বাংলাদেশ

ব্যক্তি সম্পত্তি দাবি করে নওগাঁর মন্দিরে লুটপাট

ব্যক্তি সম্পত্তি দাবি করে নওগাঁর মন্দিরে লুটপাট

ব্যক্তি সম্পত্তি দাবি করে নওগাঁর মান্দা উপজেলার একটি মন্দিরে লুটপাটের ঘটনা ঘটেছে। এঘটনায় মূর্তি ও পূজার সরঞ্জামাদি সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় হিন্দু সম্প্রদায় বলছে শত বছর আগে থেকে ওই মন্দিরে পূজা করে আসছেন তারা। এরই মধ্যে ঘটনায় জড়িত সন্দেহে গিয়াস উদ্দিন নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের দাবী প্রায় ২’শ বছর আগে থেকে এ মন্দিরে পূজা-অর্চনা করে আসছেন তারা। কিন্তু হঠাৎ করে গত মধ্য রাতে ওই মন্দিরের জায়গাটি নিজের দাবি করে মূর্তি, মন্দির ভাংচুর করে পূজার সরঞ্জামাদি সরিয়ে নেয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ অন্যান্যরা বলছেন আদিকাল থেকেই জায়গাটিতে পূজা-অর্চনা হয়ে আসছে। স্থানীয়দের দেয়া তথ্যমতে ওই মন্দিরে একটি লক্ষী মূর্তি ও কষ্টি পাথরের শিব লিঙ্গ ছিল যেগুলো এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।

বিষয়:মন্দির ভাঙচুর মন্দিরে হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…