আন্তর্জাতিক

কানাডায় মন্দিরে হামলা, ট্রুডোর প্রতিক্রিয়া

কানাডায় মন্দিরে হামলার ঘটনায় উত্তেজনা, পুলিশ ও জনতা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় মন্দিরে হামলার ঘটনায় উত্তেজনা, পুলিশ ও জনতা উপস্থিত, ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কানাডার টরেন্টোর একটি মন্দিরে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, ‘অবাধে এবং নিরাপদে’ ধর্ম পালনের অধিকার সমুন্নত রাখতে হবে। মন্দিরে এই সহিংসতা অগ্রহণযোগ্য’।

সোমবার (৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এদিন তিনি একটি পোস্টে এসব কথা বলেন।

পোস্টে তিনি বলেন, টরেন্টোর হিন্দু সভা মন্দিরের ঘটনা অগ্রহণযোগ্য। প্রত্যেক কানাডিয়ান স্বাধীনভাবে এবং নিরাপদে তার ধর্ম পালনের অধিকার রাখে। এলাকায় গিয়ে লোকজনের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পুলিশকে ধন্যবাদ জানান ট্রুডো।

এর আগে টরেন্টোর হিন্দু সেবা মন্দিরে শিখ নেতাদের ওপর হামলা ঘটনায় সেখানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে-উত্তেজিত কিছু লোক মন্দিরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সংঘর্ষের ঘটনা ঘটায়।

পিল আঞ্চলিক পুলিশের একজন মুখপাত্র এএফপিকে বলেন, এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। এছাড়া এ ঘটনায় পুলিশ কাউকে দোষারোপ করতে অস্বীকৃতি জানিয়েছে।

কানাডার সাংসদ চন্দ্র আর্য বলেন, এই ঘটনা কানাডাকে ‘গভীর এবং নির্লজ্জ’ সহিংসতার চরমপন্থাকে দেখিয়েছে। ট্রুডোর লিবারেল পার্টির সদস্য লিখেছেন, আমাদের সম্প্রদায়ের নিরাপত্তা ও নিরাপত্তার জন্য ‘হিন্দু-কানাডিয়ানদের’ অধিকার নিশ্চিত করতে হবে। এছাড়া এই ঘটনার জন্য রাজনীতিবিদদের জবাবদিহি করতে হবে।

বিষয়:মন্দিরে হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…