বাংলাদেশ

বৌদ্ধ ধর্মগুরু মহাথেরের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

বৌদ্ধ ধর্মগুরু মহাথেরের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ ধর্মগুরু সত্যপ্রিয় মহাথের আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সত্যপ্রিয় মহাথেরের প্রকৃত নাম বিধু ভূষণ বড়ুয়া।

একুশে পদকপ্রাপ্ত রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ ও বৌদ্ধ ধর্মীয় গুরু পন্ডিত সত্যপ্রিয় মহাথের এর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। এক শোকবার্তায় রাষ্ট্রপতি তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৌদ্ধ এ ধর্মগুরু ২০১৫ সালে সমাজসেবায় একুশে পদক পেয়েছেন। তিনি ১৯৩০ সালের ১০ জুন কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

তার বাবার নাম প্রয়াত হরকুমার বড়ুয়া ও মায়ের নাম প্রেমময়ী বড়ুয়া।

বিষয়:একুশে পদক বিএসএমএমইউ সত্যপ্রিয় মহাথের

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…