চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোর্ড সিইও বরখাস্ত, প্রোটিয়া ক্রিকেটে সংকট বাড়ল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৯ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেটারদের বিদ্রোহের আগুনে এমনিতেই উত্তাল সাউথ আফ্রিকা ক্রিকেট। তার মধ্যেই আবার অসদাচরণের দায়ে ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহী থাবাং মোরেকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার ক্রিকেট বোর্ডের স্টাফদের এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ফলে প্রোটিয়া ক্রিকেটে সংকট বাড়ল।

সাউথ আফ্রিকার ক্রিকেটে চলমান সমস্যার মাঝেই প্রধান নির্বাহীর বরখাস্তের ঘোষণা সামনে এল। মোরে এবং ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ক্রিস নেনজানিকে বরখাস্তের দাবি অবশ্য অনেকদিন থেকেই উঠছিল। তবে বরখাস্ত হলেও মোরের বিরুদ্ধে তদন্ত চলাকালীন তাকে বেতন-ভাতা দিতে বাধ্য থাকবে সিএসএ।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে সিএসএ’র বোর্ড চেয়ারপার্সন ইকবাল খান এবং স্বাধীন পরিচালক শার্লি জিন পদত্যাগ করেন। মোরের বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়েছিলেন জিন। পরে অবশ্য মোরেকে ক্ষমা করা হয়েছিল। কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না। তার স্থলে নতুন কাউকে নিয়োগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন সিএসএ প্রেসিডেন্ট।

গত কয়েকদিন থেকেই সিএসএ ম্যানেজমেন্ট, খেলোয়াড়, মিডিয়া এবং স্পন্সর নিয়ে বহুমুখী সঙ্কটে নিমজ্জিত সাউথ আফ্রিকার ক্রিকেট। ঘটনার সূত্রপাত গত রোববার এমজানজি সুপার লিগ চলাকালীন সময়ে পাঁচ সাংবাদিকের স্বীকৃতি প্রত্যাহারের মাধ্যমে।

তখন এই নিষেধাজ্ঞার কোনো কারণ জানানো না হলেও পরে দেশটির জাতীয় রেডিওকে মোরে জানান, সিএসএ’র সংবাদ প্রচারে ওই সাংবাদিকরা যে কাজ করেছেন তাতে অখুশি বোর্ড।

এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানায় সাউথ আফ্রিকার জাতীয় সংবাদমাধ্যমগুলোর সম্পাদকীয় ফোরাম, প্রোটিয়া ক্রিকেটারদের অ্যাসোসিয়েশন এবং টেস্ট ও ওয়ানডে দলের স্পন্সর স্ট্যান্ডার্ড ব্যাংক। দলের মূল স্পন্সর স্ট্যান্ডার্ড ব্যাংক আগামী বছরের ৩০ এপ্রিল মেয়ার শেষ হওয়ার পর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে সিএসএ প্রায় ২৭ মিলিয়ন মার্কিন ডলার হাতছাড়া করতে যাচ্ছে।

এখানেই শেষ নয়, সাউথ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসএসিএ) সঙ্গেও আইনি লড়াই চলছে সিএসএ’র। এর ফলেও প্রায় ৪৪.৭ মিলিয়ন মার্কিন ডলার হারাতে পারে সিএসএ। এর আগে বোর্ডের ৬ জন স্টাফকেও বরখাস্ত করা হয়। শুধু কি তাই, সিএসএ’র বিরুদ্ধে ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগও তোলা হয়েছে।

অন্যদিকে, ধর্মঘটের হুমকি দিয়ে রেখেছে সাউথ আফ্রিকান ক্রিকেটাররা। দেশটির ক্রিকেটারদের সংগঠন এসএসিএ জানিয়েছে, শুক্রবারের আগে বাণিজ্যিক লভ্যাংশের কোনো সুরাহা না হলে যেকোনো সময়ে আসতে পারে ধর্মঘটের ডাক। তাতে হুমকির মুখে পড়বে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ।

অনুমতি ছাড়াই সাউথ আফ্রিকার ঘরোয়া টি-টুয়েন্টি লিগ এমজানসি সুপার লিগে ক্রিকেটারদের নাম ও ছবি ব্যবহার করায় ক্রিকেট সাউথ আফ্রিকার (এসসিএ) সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে এসএসিএ। ২০১৮ সালের এমজানসি সুপার লিগে খেলোয়াড়দের বকেয়া বাণিজ্যিক লভ্যাংশ দিতে দেরি করায় গত মাসেও দ্বন্দ্বে জড়ায় বোর্ড ও সংগঠন। তর্ক-বিতর্কের শেষে একবছর দেরি করে খেলোয়াড়দের পাওনা বুঝিয়ে দেয় এসসিএ। বরখাস্ত করা করা হয় বোর্ডের তিন কর্মকর্তাকে। দ্বিতীয়বারের মতো একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় আবারও বোর্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে এসএসিএ।

ট্যাগ: লিড স্পোর্টসসাউথ আফ্রিকা ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চন্দ্রাবতী শিশুসাহিত্য পুরস্কার পেলেন ফরিদুর রেজা সাগর

পরবর্তী

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আইনজীবী গ্রেপ্তার

পরবর্তী
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আইনজীবী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের জ্বালানি বিষয়ক সহকারী মন্ত্রীর সাথে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT