এলিফ্যান্ট রোডের হামলায় ব্যবহৃত বোমাটি ইম্প্রভাইজড এক্সপ্লোসিভ ডেটোনেটর ছিল বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার। তিনি বলেছেন টার্গেট ছিল পুলিশ। জঙ্গিদের সম্পৃক্ততা দাবির বিষয়টি কতটুকু সঠিক তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন আছাদুজ্জামান মিয়া। বোমা হামলাকারীদের খুঁজে বের করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।






