ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুই ফন গাল বলেছেন, প্রিমিয়ার লিগের পাঁচটি ম্যাচে হেরে প্রচণ্ড চাপে রয়েছি। শুধু আমি নই রেড ডেভিল শিবিরেও একই অবস্থা। বোধহয় আমারও মরিনহোর মতন চাকরি হারাতে হবে।
গোলডটকমকে তিনি জানিয়েছেন, ওল্ড ট্রার্ফোডে আজ নরউইচ সিটির সঙ্গে ম্যাচে অবশ্যই ম্যানইউ ঘুরে দাঁড়াবে। জয় ছাড়া রেড ডেভিল শিবির কিছুই ভাবছে না। তবে আমি নিজেও জানি বড়দিনের ছুটির পর ২৮ ডিসেম্বর চেলসির সঙ্গে ম্যানইউয়ের বড় ম্যাচ রয়েছে।
ফন গাল বলেন, ছেলেদের নিয়ে ওই ম্যাচের জন্য আমাকে তৈরি হতে হবে। আমি কখনোই নিজের ক্যারিয়ারে চাকরি হারাতে চাই না।
এদিকে চেলসি কোচ মরিনহোর চাকরিচ্যুতিতে দুঃখ প্রকাশ করেছেন লুই ফন গাল। তিনি বলেছেন মরিনহোর জন্য কষ্টের একটা ব্যাপার। তার মতো রেকর্ডধারী কোচের শেষ বিদায় এভাবে হওয়া উচিত নয়।







