ক্রিকেট

বৈরি আবহাওয়ায় পেছাল স্কুল ক্রিকেটের ফাইনাল

ক্রিকেট খেলোয়াড়রা মাঠে আনন্দের সাথে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা সেমিফাইনাল ম্যাচের পর উল্লাস করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট বৈরি আবহাওয়ার কারণে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনাল সোমবার মাঠে গড়ায়নি। টানা বৃষ্টিতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাঠ খেলার অনুপযুক্ত থাকায় শিরোপা নির্ধারণী ম্যাচটি বুধবার আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

এবার সারাদেশের বাকি স্কুলগুলোকে পেছনে ফেলে ফাইনালে উঠেছে পিরোজপুরের সরকারি কে জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও ঢাকার কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ।

সেমিফাইনালে ২০১৯ সালের চ্যাম্পিয়ন কুমিল্লা হাইস্কুলকে হারিয়ে ফাইনালে ওঠে কদমতলা পূর্ব বাসাবো স্কুল।

অন্য সেমিতে গতবারের রানার্সআপ গণি মডেল উচ্চ বিদ্যালয়কে ২ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে কে জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।

খুদে ক্রিকেটারদের খেলার সুযোগের বিষয়টি বিবেচনায় রেখে বিসিবির বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি ফাইনাল ম্যাচটি ২৯মে আয়োজনের সিদ্ধান্ত নেয়।

এদিকে বিকেএসপিতে মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। মাঠে গড়ায়নি কোনো বল।

বিষয়:ঘূর্ণিঝড় ফাইনাল মিরপুর রেমাল স্কুল ক্রিকেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…