চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বেসিক আলী’ তৌসিফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ণ ২৮, মার্চ ২০১৭
বিনোদন
A A
তৌসিফ মাহবুব

তৌসিফ মাহবুব

কার্টুন চরিত্রে নাম ‘বেসিক আলী’। প্রথম আলো পত্রিকায় নিয়মিত ছাপা হচ্ছে এই চরিত্র নিয়ে কার্টুন স্ট্রিপ। বেরিয়েছে নয়টি বই। এই কার্টুনটি তৈরি করছেন শাহরিয়ার। এবার এই কার্টুন চরিত্রটি আসছে টিভির পর্দায়, তৈরি হচ্ছে কমেডি সিরিজ। আর এখানে ‘বেসিক আলী’ চরিত্রে অভিনয় করছেন তৌসিফ মাহবুব। পরিচালক সাঈদ রিংকু। আর পুরো কাজ তত্ত্বাবধান করছেন শাহরিয়ার।

তৌসিফ মাহবুব বলেন, ‘আমি কিন্তু বেসিক আলীর ভক্ত। বাসায় পত্রিকা হাতে নেওয়ার পর বেসিক আলী আমার পড়া চাই–ই। এমন একটি চরিত্র নিয়ে নাটক হতে পারে, তাও আবার কমেডি!—ভাবতেই পারিনি। আর এই চরিত্রে আমিই অভিনয় করছি!’

শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে বললেন, ‘প্রথম দিন তো খুব ভয় পেয়েছিলাম। এ পর্যন্ত অনেক কাজ করেছি, এটা মনে হচ্ছে সবগুলো থেকে আলাদা হবে।’

‘বেসিক আলী’ ধারাবাহিকে আরও অভিনয় করছেন বিজরী বরকতউল্লাহ, আবদুল্লাহ রানা, সাবরিনা মেহেক, ফারহানা মিলি, মাসুম বাশারসহ মীর নৌফেল আশরাফি জিসান, সালমান জামান, নওশীন মৌ প্রমুখ। বিশেষ ভূমিকায় দেখা যাবে জ ই মামুন, ইনাম আহমেদ আর শাহরিয়ার খানকে!

শাহরিয়ার বলেন, ‘ধারাবাহিকটিতে কার্টুনিস্টিক মজা পাওয়া যাবে। এখানে মূল কার্টুনের অনেক কৌতুক থাকছে। ছোটদের পাশাপাশি বড়রাও মজা পাবেন।’

সাঈদ রিংকু জানান, ধারাবাহিকটির প্রতি পর্বের দৈর্ঘ্য হবে ১০ থেকে ১৫ মিনিট। টিভির পর্দায় দর্শক ধারাবাহিকটি দেখতে পাবেন আগামী মে মাস থেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৌসিফ মাহবুববেসিক আলী
শেয়ারTweetPin

সর্বশেষ

পেনাল্টি না নেয়ার যে কারণ ব্যাখ্যা করলেন ভিনিসিয়াস

জুলাই ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

বরগুনায় চার্জে থাকা অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

জুলাই ৬, ২০২৬
খামেনির শোকানুষ্ঠানে দেশভেদে ভিন্ন কুরআনের আয়াত, কী বার্তা দিল ইরান? Khamenei | Khamenei Funeral

খামেনির শোকানুষ্ঠানে দেশভেদে ভিন্ন কুরআনের আয়াত, কী বার্তা দিল ইরান?

জুলাই ৬, ২০২৬

প্রথম প্রযোজনাতেই বাজিমাত, ডালাসে দর্শক মাতাল রঙ্গমঞ্চের ‘জ্বীন কফিল’

জুলাই ৬, ২০২৬

যুক্তরাষ্ট্রে সুপার টাইফুন ‘বাভি’-এর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT