চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েব, টিভির পর চলচ্চিত্রেও ‘বেসিক’ কি তৌসিফ?

হাসান আহমেদহাসান আহমেদ
৫:৫১ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৭
বিনোদন
A A

‘বেসিক আলীর চরিত্র ধারণ করতে হবে অভিনেতাকে। বেসিক আলী নির্দিষ্ট কোন অভিনেতার চরিত্র ধারণ করবেনা।’ বলে মন্তব্য করেছেন এর উদ্ভাবক শাহরিয়ার খান।

ওয়েব এবং টিভি সিরিজের ‘বেসিক আলী’ চরিত্রে শুভ’র বদলে তৌসিফ আসছে কিনা- এমন প্রশ্নে শাহরিয়ার খান বলেছেন, ‘এ বিষয়ে পুরো সিদ্ধান্ত নেওয়ার ভার প্রযোজনা প্রতিষ্ঠানের। আমি কেবল আমার মতামত জানাব। বাকীটা তাদের বিষয়।’ প্রযোজনা প্রতিষ্ঠান আন্তর্জাতিক চলচ্চিত্র পরিবেশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো’র বাংলাদেশ অংশের প্রধান নির্বাহী সৈকত সালাউদ্দিন চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, বেসিক আলী মার্চে মাঠে নামবে। মানে শুটিংয়ের ক্যামেরা খুলবে। ‘ওয়েব, টিভির পর কি চলচ্চিত্রেও বেসিক আলী চরিত্রে তৌসিফই থাকছেন?’ এমন প্রশ্নে তার কৌশলী উত্তর, ‘নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে সংবাদ সম্মেলন করে ‘বেসিক আলী’ চলচ্চিত্রের হাল হকিকত জানিয়ে দেওয়া হবে।’

জানা যায়, তৌসিফের সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের দুইবার মিটিং হয়েছে। বিষয়টি নির্ধারিত হলে এটি হবে তৌসিফের প্রথম চলচ্চিত্র। তবে বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনটিই না করে তৌসিফ বলেন, ‘অনেক বিষয়ে অনেকের সঙ্গে কথা হয়। কথা হওয়া আর চূক্তিবদ্ধ হওয়া এক না। আমার সব মনোযোগ টেলিভিশন সিরিজটার দিকে। বেশি কিছু বলার নাই।’

সম্প্রতি ‘বেসিক আলী’ চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়া ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নায়ক আরেফিন শুভ নিজেকে চলচ্চিত্রটি থেকে গল্প বা চিত্রনাট্য যুতসই না হওয়ার অভিযোগে সরিয়ে নেন। তবে শুভ’র দিকেও অভিযোগের আঙুল ওঠে, ভারতীয় চলচ্চিত্র পরিচালকের চলচ্চিত্রে অভিনয় করতেই ‘বেসিক আলী’ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান, চরিত্রটির রূপকার এবং পরিচালকদের পক্ষ থেকে বক্তব্য আসে। পাল্টা ফেসবুক বক্তব্যও রাখেন  আরিফিন শুভ। স্বপ্ন স্কেয়ারক্র’র প্রেসিডেন্ট এবং চলচ্চিত্রটির অন্যতম পরিচালক সজীব সপ্তক ফেসবুক পোস্টে বলেন, ‘যাকে আমরা কাস্ট করেছিলাম এ চরিত্রে, তিনি সাইন করার পরও খুব অল্প কিছুদিন আগে কাজটি করবেন না বলে সরে গেছেন এ প্রজেক্ট থেকে। এটা অবশ্যই তিনি পারেন তার স্বাধীনতার জায়গা থেকে। কিন্তু আমরা পড়ে গেছি একটু বিব্রতকর পরিস্থিতিতে (যেহেতু ঘোষণা করে ফেলেছিলাম)। সেই সাথে বাকি কাস্টিং, কাস্টিংয়ের প্ল্যানও হয়ে গেছে উলট-পালট। সিনেমা শুটিং ফ্লোরে যাবার ২ মাস আগে এ ঘটনা সত্যিই আমাদেরকে একটু বিপদে ফেলেছে।’ প্রযোজনা প্রতিষ্ঠানের বাংলাদেশ অংশের প্রধান নির্বাহী সৈকত সালাউদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, শুভ’র চিত্রনাট্য বিষয়ক মন্তব্য প্রত্যাখ্যান করেছে স্বপ্ন স্কেয়ারক্রো। তিনি সাইন করেছিলেন ২০ আগস্ট। তার এক মাস আগে দফায় দফায় বসেছেন স্ক্রিপ্ট বিষয়ে। আর বুঝলেন কিনা দুই মাস পর!’

পরিচালক সাজাহান সৌরভ বলেন, আমরা আশা করি মার্চেই শুটিংয়ে যাব। শুভ ভাইয়ের বিষয়ে আমার কোন মন্তব্য নেই। কোন অভিযোগও নেই। পরিচালকদের সব কিছুর জন্য প্রস্তুতি রাখতে হয়। আর আগের গল্প থাকছে না নতুন করে গল্প হচ্ছে, সেটি লেখক তার পয়েন্ট অব ভিউ থেকে বলেছেন। অন্যদিকে ডিরেক্টরিয়াল কিছু ভিউ তো থাকেই।’ এ প্রসঙ্গে ‘বেসিক আলী’ স্রষ্টা শাহরিয়ার খান বলেন, আমি শুধু এটুকু বলব চিত্রনাট্য বিষয়ে শুভ যা বলতে চেয়েছেন তার জবাব মিলবে আগামী ফেব্রুয়ারিতে ‘বেসিক আলী’র গ্রাফিক নভেল বের হওয়ার পর। আর চিত্রনাট্য বিষয়ে আমারও তো মত রয়েছে। চিত্রনাট্য আমিই এখনো চূড়ান্ত করিনি। চূড়ান্ত করার কথা ছিল। তবে তার সিদ্ধান্ত নেওয়ার অধিকারতো রয়েছেই। আর যাই হোক শুটিংয়ের আগে তো সরিয়ে নেননি নিজেকে।’ তিনি জানান, ‘বেসিক আলীর যে চলচ্চিত্র চিত্রনাট্যে শুভ মনোনীত হয়েছিলেন সেটিতে স্পেশাল ইফেক্ট এর আধিক্য ছিল। সেটি হবেবে’বেসিক আলী’র দ্বিতীয় চলচ্চিত্র। নতুন করে চলচ্চিত্রটির চিত্রনাট্য লেখা হচ্ছে। শেষ হবে ডিসেম্বরে। যাতে স্পেশাল ইফেক্ট খুব বেশি থাকবে না। ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের শুরুতে এর শুটিং হবে। তবে চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান এ বিষয়ে ভালো বলতে পারবে।’ বেসিক আলী চলচ্চিত্রে ‘স্পর্শ’ শিরোনামে ইকারাস ব্যান্ডের গান থাকছে বলে জানান শাহরিয়ার খান।

অন্যদিকে ফেসবুকে সম্প্রতি ১৯ মিনিটের এক ভিডিও পোস্টে আরিফিন শুভ বলেন, ‘অরিন্দম শীলের ছবি করব বলে বেসিক আলী ছেড়েছি, ফাঁসিয়েছি বা বিপদে ফেলেছি বলে যারা মন্তব্য করেছেন তা মিথ্যা। তার সঙ্গে দুইবার কথা হয়েছে। ওটা যদি চূড়ান্ত হতো তবে কাজ হতো মার্চে।’ তিনি আরো বলেন, ‘ডিসেম্বরের দিকে ছবির শুটিং করার কথা ছিল। শুরুর দিন যে স্টোরিটা আমাকে শোনানো হয়েছিল সেটা খুব বেশি গোছানো ছিল না। পরে আবার যখন শুনলাম, সেটিও খুব একটা গোছানো মনে হয়নি আমার কাছে। গল্পটা মনঃপূত না হওয়ার কারণে আগে ভাগেই ছেড়ে দিলাম। সিনেমার শুটিং শুরু হতে এখনো দুই মাস দেরি আছে। তাহলে বিপদে ফেললাম কীভাবে?’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভচলচ্চিত্রতৌসিফবেসিক আলীশাহরিয়ার খান
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT