চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পত্রিকার পাতা থেকে এবার চ্যানেল আইয়ের পর্দায় ‘বেসিক আলী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৭ পূর্বাহ্ণ ২৪, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আই-বেসিক আলীর স্রষ্টা শাহরিয়ার খানের সঙ্গে তৌসিফ মাহবুব এবং সাবিলা নূর

চ্যানেল আই-বেসিক আলীর স্রষ্টা শাহরিয়ার খানের সঙ্গে তৌসিফ মাহবুব এবং সাবিলা নূর

২৪ নভেম্বর (শুক্রবার) থেকে শুরু হচ্ছে চ্যানেল আই’র নতুন ধারাবাহিক ‘বেসিক আলী’। প্রতি শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চ্যানেল আই এর পর্দায় দেখা যাবে ইমপালস হাসপাতাল নিবেদিত এ নাটক।

১১ বছর আগে কার্টুন সিরিজ হিসেবে বেসিক আলী চরিত্রের আগমন হয় পত্রিকার পাতায়। কিছুদিন আগে ওয়েব সিরিজেও প্রচারিত হয়েছে নাটক হিসেবে ‘বেসিক আলী’র ১৩টি পর্ব। এবার ২০ মিনিটের প্রতি পর্ব নিয়ে নতুন নতুন গল্পকে নাটকে রূপ দিয়ে চ্যানেল আই’র পর্দায় আসছে ‘বেসিক আলী’।

ওয়েব সিরিজে বেসিক আলী চরিত্রের রূপদান করা তৌসিফ মাহবুবকেই দর্শক আবারও পাবেন ‘বেসিক আলী’ হিসেবে, সঙ্গে রিয়ার চরিত্রে আছেন সাবিলা নূর। অন্যান্য চরিত্রে আছেন আব্দুল্লাহ রানা (তালিব আলী), বিজরী বরকতুল্লাহ (মলি আলী), সাবিলা নূর (রিয়া), মীর নওফেল আশরাফি জিসান (হিল্লোল), রিফাত জাহান (নেচার) এবং আনন্দ আজিম (ম্যাজিক)।

‘বেসিক আলী’ কার্টুন নিয়ে পাঠক এক দশকেরও বেশি সময় ধরে মজে আছে। বেসিক আলীর স্রষ্টা সাংবাদিক শাহরিয়ার খান চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রথমে ১৩ পর্ব নিয়ে বেসিক আলী আসছে টেলিভিশন দর্শকদের জন্য।

চ্যানেল আই-তৌসিফ মাহবুব এবং সাবিলা নূর
চ্যানেল আই-তৌসিফ মাহবুব এবং সাবিলা নূর

‘বেসিক আলী’ টেলিভিশন সিরিজ পরিচালনা করছেন কাজল আরেফিন অমি। তিনি ওয়েব সিরিজেরও কয়েকটি পর্ব পরিচালনা করেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৌসিফ মাহবুববেসিক আলীশাহরিয়ার খানসাবিলা নূর
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT