চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেসিক আলীর ‘নাটকীয় প্রেম’ ও একটি মিউজিক ভিডিও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ২৩, জুন ২০১৮
বিনোদন
A A

কার্টুন চরিত্র ‘বেসিক আলী’কে চেনেন না এমন মানুষ পাওয়া দুস্কর। প্রথম আলো পত্রিকায় নিয়মিত ছাপা হওয়া এই চরিত্র নিয়ে কার্টুন স্ট্রিপ, বেরিয়েছে বেশ কয়েকটি বই। জনপ্রিয় এই কমিক চরিত্রটি তৈরি করেছেন শাহরিয়ার। বেশ ক’মাস ধরেই এই কার্টুন চরিত্রটি নিয়ে নির্মিত কমেডি সিরিজ চলছে চ্যানেল আইয়ের পর্দায়।

বেসিক আলীর মজার মজার কাণ্ড নিয়ে কমেডি সিরিজটি হলেও ঈদের জন্য এবার কিছুটা রোমান্টিক ধাঁচে তৈরি হলো একটি বিশেষ পর্ব। শুক্রবার চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হয়েছে ‘বেসিক আলী’র ৪০তম সিরিজ। যার নাম ছিলো ‘নাটকীয় প্রেম’।

বেসিক আলীর ‘নাটকীয় প্রেম’:

বেসিক আলীর ‘নাটকীয় প্রেম’ পরিচালনা করেছেন গৌতম কৈরী। বরাবরের মতো বেসিক আলীর চরিত্রে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ অভিনয় করেছেন। আর এই পর্বে রিয়ার চরিত্রে দেখা গেছে মুমতাহিনা চৌধুরী টয়াকে। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মীর নওফেল আশরাফি জিসান (হিল্লোল), এ কে আজাদ সেতু, জাকি আহমেদ জারিফ প্রমুখ।

‘নাটকীয় প্রেম’ সিরিজটিতে দেখা যায়, একটি বূহ্য তেল কোম্পানি একটি ব্যাংক থেকে বিশাল অর্থ ঋণ নিয়ে ফেরৎ না দেয়ায় তার অনুসন্ধান করতে যান রিয়া। অনুসন্ধান করে তেল কোম্পানির বিরুদ্ধে ভেজাল খুঁজে পান তিনি। আর এমনটা টের পেয়ে রিয়াকে মেরে ফেলার প্ল্যান করে তেল কোম্পানির মালিক সাব্বির। আর এসময় রিয়াকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করেন বেসিক আলী। এরমধ্যে ঘটে নানা হাস্যকর সব ঘটনা। এমনকি ঘটনাক্রমে যাত্রা পালাতেও অভিনয় করতে দেখা যায় বেসিক আলী তৌসিফ ও রিয়া চরিত্রে টয়াকে। এরপর তারা পরস্পর গোপনে জমানো তাদের প্রেম প্রকাশ করেন।

‘নাটকীয় প্রেম’-এর অন্যতম আকর্ষণ একটি মিউজিক ভিডিও। ‘কেনো বলতে পারি না’ নামের এই মিউজিক ভিডিওটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মিনার। কণ্ঠ দেয়া ছাড়াও গানটির লিরিক, কম্পিজিশনও মিনারের। গৌতম কৈরীর পরিচালনায় মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছে বেসিক স্টুডিও বাংলাদেশ।

Reneta

মিনারের কণ্ঠে ‘কেনো বলতে পারি না’:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গৌতম কৈরীটয়াতৌসিফবেসিক আলীলিড বিনোদনশাহরিয়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT