মেসি, নেইমারের তুলনায় বেতন কম হওয়ায় রোনালদো গরম বেশ কিছুদিন ধরে। আকারে-ইঙ্গিতে ক্লাব ছাড়ারও ঘোষণা দিয়েছেন কয়েকবার। অবশেষে তাকে শান্ত করতে মৌসুম প্রতি ৩০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। আগে পেতেন ২১ মিলিয়ন ইউরো।
পিএসজিতে পাড়ি দিয়ে বিশ্বের সবচেয়ে বেশি বেতনধারী ফুটবলার হয়েছেন নেইমার। এরপর কদিন আগেই বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করেছেন লিওনেল মেসি। সেই চুক্তিতে সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার হওয়া হয়নি মেসির। তবে আগের চেয়ে বেশ বেড়েছে। রোনালদো দুজনের চেয়ে পিছিয়েই ছিলেন।
পিএসজিতে সপ্তাহে নেইমারের বেতন বাংলাদেশি টাকায় ৫ কোটি ৯৫ লাখ টাকা। বার্সায় মেসির বেতন ৫ কোটি ৫৪ লাখ। রিয়ালে রোনালদো এতদিন পেতেন ৫ কোটি ৪৩ লাখ। নতুন চুক্তিতে দুজনের কাছাকাছি চলে আসবেন সিআরসেভেন।
এবিসির দাবি, এই বেতনে রিয়ালের সঙ্গে চুক্তি বাড়াতে রাজি হয়েছেন রোনালদো।








