বিনোদন

বুলবুলের প্রথম মৃত্যুবার্ষিকীতে বিশেষ আয়োজন

আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রথম মৃত্যুবার্ষিকী বুধবার, চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন...

আহমেদ ইমতিয়াজ বুলবুল

গেল বছরের ২২ জানুয়ারি মৃত্যু বরণ করেন বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বুধবার (২২ জানুয়ারি) দিনব্যাপী বিশেষ আয়োজন থাকছে চ্যানেল আইয়ের পর্দায়।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, বাংলা সংগীতের অন্যতম এক ব্যক্তিত্ব ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। তাঁর অনুপস্থিতি বাংলা সংগীত জগতের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁকে স্মরণীয় করে রাখতে তাঁর সৃষ্টি ও কর্মজীবন নিয়ে প্রথম মৃত্যুবার্ষিকীতে থাকছে দিনব্যাপী নানা আয়োজন।

এরমধ্যে বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে ‘গান দিয়ে শুরু’-এর বিশেষ পর্ব। যেখানে আহমেদ ইমতিয়াজ বুলবুলের গান গাইবেন ক্ষুদে গানরাজ ও চ্যানেল আই সেরাকণ্ঠ খ্যাত তরিক মৃধা এবং সুমনা।

এদিন দুপুর সাড়ে বারোটায় চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘তারকা কথন’-এর বিশেষ পর্ব দেখানো হবে। যেখানে আহমেদ ইমতিয়াজ বুলবুলকে স্মরণ করবেন নন্দিত কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী ও কুমার বিশ্বজিৎ।

গেল বছরের ২২ জানুয়ারি ৬৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত মারা যান আহমেদ ইমতিয়াজ বুলবুল। তিনি একুশে পদক, রাষ্ট্রপতির পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

১৯৭১ সালে কিশোর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ছিলেন তিনি।

বিষয়:আহমেদ ইমতিয়াজ বুলবুল কুমার বিশ্বজিৎ চ্যানেল আই সামিনা চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…