পরিবেশ

বুধবার সূর্যগ্রহণ

বুধবার সূর্যগ্রহণ

আবার ঘটতে যাচ্ছে পূর্ণ সূর্যগ্রহণ। তবে বাংলাদেশ থেকে আংশিক গ্রহণ দেখা যাবে।

বাংলাদেশ সময় বুধবার সকাল ৫টা ১৯ মিনিট ২৪ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে সকাল ১০টা ৩৪ মিনিট ৫৪ সেকেন্ডে শেষ হবে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে সকাল ৬টা ১৬ মিনিট ৪২ সেকেন্ডে এবং সকাল ৯টা ৩৭ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে।

সর্বোচ্চ গ্রহণটি ঘটবে বাংলাদেশ সময় সকাল ৭টা ৫৭ মিনিট ৬ সেকেন্ডে যা স্থায়ী হবে ৪ মিনিট ১৪.১ সেকেন্ড।

বুধবার গ্রহণযুক্ত অবস্থায় বাংলাদেশে সূর্যোদয় ঘটবে। অর্থাৎ সূর্যোদয়ের পর থেকেই আংশিক গ্রহণটি দেখা যাবে এবং তা সর্বোচ্চ ৪৫ মিনিট স্থায়ী হবে। ঢাকায় স্থানীয় সময় ভোর ৬টা ১২ মিনিটে সূর্য ওঠার পর থেকে গ্রহণ শুরু হয়ে ৭টা ২১ মিনিট ৭ সেকেন্ডে গ্রহণ শেষ হবে। আংশিক সূর্যগ্রহণের সর্বোচ্চ পর্যায়টি ঘটবে সকাল ৬টা ৩৮ মিনিট ৪৯ সেকেন্ডে।

বাংলাদেশ থেকে বুধবারের আংশিক সূর্যগ্রহণ

সুমাত্রা, বোর্নিও, সুলাওয়েসিসহ ইন্দোনেশিয়ার আরো কিছু অঞ্চল এবং প্রশান্ত মহাসাগর এলাকা থেকে পূর্ণ সূর্যগ্রহণটি দেখা যাবে।

বুধবারের পূর্ণ সূর্যগ্রহণ

বাংলাদেশ ছাড়াও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার উত্তর ও পূর্বাঞ্চল, হাওয়াই ও আলাস্কা থেকে।

বাংলাদেশ থেকে আবার ২০১৯ সালের ২৬ ডিসেম্বর আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

বিষয়:গ্রহণ সূর্যগ্রহণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…