বিনোদন

‘বুক ভরা ভালোবাসা’র সিক্যুয়েল নিয়ে হাজির রাজ

চ্যানেল আইয়ের পর্দায় ঈদের পঞ্চম দিন (শুক্রবার) বিকাল সাড়ে চারটায় দেখানো হবে টেলিছবি ‘বুক ভরা ভালোবাসা ২’...

‘বুক ভরা ভালোবাসা’র সিক্যুয়েল নিয়ে হাজির রাজ

ঈদ কেন্দ্রিক নাটকগুলো জনপ্রিয়তা পেলেই পরের বছর নির্মিত হয় সেই নাটকগুলোর সিক্যুয়েল। ঈদুল আযহাতেও এমন কিছু সিক্যুয়েল নাটক, টেলিছবি দেখা গেছে। এরমধ্যে উল্লেখযোগ্য গেল ঈদুল ফিতরে চ্যানেল আইয়ে প্রচারিত মুহম্মদ মোস্তফা কামাল রাজের ‘বুক ভরা ভালোবাসা’।

গেল ঈদে জনপ্রিয়তা পাওয়ায় ঈদুল আযহাতেও সেই নাটকের সিক্যুয়েল নিয়ে হাজির রাজ। যার নাম ‘বুক ভরা ভালোবাসা ২’।

মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে নির্মিত নাটক ‘বুক ভরা ভালোবাসা ২’। কেমন হতে পারে মধ্যবিত্তদের ভালবাসার গল্প, তা নিয়ে এটি রচনা করেছেন আসাদ জামান। এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও শবনম ফারিয়া।

এতে অন্যান্য চরিত্রে দেখা যাবে শুশুমা, ফখরুল বাশার ও মিলি বাশার প্রমুখ। নির্মাতার প্রত্যাশা, প্রথম গল্পের ধারাবাহিকতায় এই গল্পটিও দর্শক মন ছুঁয়ে যাবে।

ঈদের পঞ্চম দিন (শুক্রবার) বিকাল সাড়ে চারটায় চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে ‘বুক ভরা ভালোবাসা ২’।

বিষয়:চ্যানেল আই তৌসিফ ফারিয়া মুহম্মদ মোস্তফা কামাল রাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…