চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বীরের নাম রস টেলর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

টার্গেট ৩৩৬ রানের। কিন্তু স্কোর বোর্ডে কোনো রান জমা হওয়ার আগেই একজনের বিদায়। দলীয় ২ রানের মাথায় আরো একটি উইকেটের পতন। কিন্তু এই অবস্থা থেকে ম্যাচ শেষে সে দলেরই ৫ উইকেটে জয়। এও সম্ভব? হ্যাঁ, সম্ভব। প্রায় একা হাতে এই অসাধারণ কাজটা যিনি করেছেন, তিনি তো আসলে একজন ‘বীর’। এই বীরের নাম রস টেলর। তার মহাকাব্যিক ইনিংসে ভর করেই ইংল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতায় ফিরেছে নিউজিল্যান্ড।

ওয়ানডে ইতিহাসের সপ্তম সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছে নিউজিল্যান্ড। টেলরের অপরাজিত ১৮১ রানে তিন বল আর ৫ উইকেট হাতে রেখেই ম্যাচ জেতে কিউইরা।

২০১১ সালে শ্রীলঙ্কার পালেকেল্লেতে পাকিস্তানের বিপক্ষে করা ১৩১-ই ছিল টেলরের সর্বোচ্চ ওয়ানডে ইনিংস। সেটা ছিল তার ২৭তম জন্মদিনে। এবারেরটা করলেন জন্মদিনের একদিন আগে। বৃহস্পতিবারই টেলরের ৩৪তম জন্মদিন। ক্যারিয়ার সেরা ইনিংস টপকে সেটা নতুন করে লিখলেন তিনি। সর্বোচ্চ ইনিংসটা এবার নিয়ে গেলেন ১৮১ রানে। জন্মদিনের একদিন আগে নিজেকে ‘উপহার’টা নিজেই বুঝি দিলেন ব্লাক ক্যাপস তারকা।

Banglabid

টেলর যখন ক্রিজে আসেন তখন নিউজিল্যান্ডের আকাশে ঘন-কালো মেঘ। আর যখন ফেরেন তখন তার নামের পাশে ১৪৭ বলে অপরাজিত ১৮১ রান। তার ইনিংসের মত ঝকঝক করছিল স্বাগতিকদের আকাশও। এটা নিউজিল্যান্ডের মাটিতে যেকোনো ব্যাটসম্যানের ওয়ানডের সর্বোচ্চ ইনিংস। তাও আবার হাতের ইনজুরি নিয়েই এই ইনিংস খেলেন টেলর।

২.৪ ওভারে দলের রান ২। তাও আবার ২ উইকেট হারিয়ে। হিসাবের খাতা খোলার আগেই ফেরেন দুই ওপেনার কলিন মুনরো ও মার্টিন গাপটিল। এর মধ্য মুনরো আবার ফিরেছেন ইনিংসের প্রথম বলে।

চারনম্বরে ব্যাটে আসেন টেলর। তাকে সাহায্য করেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন (৪৮ বলে ৪৫), টম ল্যাথাম (৬৭ বলে ৭১) এবং কলিন ডি গ্রান্ডহোমে (১২ বলে ২৩)। ২০৪ ওয়ানডের অভিজ্ঞতা দিয়ে টেলর বুঝিয়ে দিলেন তিনি কী করতে পারেন। চতুর্থ উইকেট জুটিতে ল্যাথামের সঙ্গে তার ১৮৭ রানই ম্যাচের ভাগ্য অনেকটা লিখে দেয়। সিরিজের প্রথম ওয়ানডেও দুজনে ১৭৮ রানের জুটি গড়েছিলেন।

Reneta

ল্যাথাম ফিরলেও বাকি কাজটা অন্যদের নিয়ে প্রায় একাই সেরেছেন টেলর। ডিফেন্স, আক্রমণ, সিঙ্গেল, বাউন্ডারি, ওভার-বাউন্ডারি কী করেননি ক্রিজে দাঁড়িয়ে। বাহারি সব স্টাইলে নিজের ১৯তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন টেলর। তার ইনিংসে ছিল ১৭টি চার ও ৭টি ছক্কার মার।

রান তাড়া করে জেতার ক্ষেত্রে টেলরের এই ইনিংস ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় থাকল চার নম্বরে। এই তালিকায় প্রথম আছেন, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। ২০১১ বাংলাদেশের বিপক্ষে মাত্র ৯৬ বলে অপরাজিত ১৮৫ রান করেছিলেন অজি ওপেনার।

ওয়াটসন ছাড়া বাকি দুজন ভারতের। ২০১২তে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৮ বলে ১৮৩ রান করেন বিরাট কোহলি। আর শ্রীলঙ্কার বিপক্ষেই ২০০৫ সালে জয়পুরে ১৪৫ বলে ১৮৩ রান করেছিলেন মহেন্দ্র সিং ধোনি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে জনি বেয়ারস্টো ও জো রুটের জোড়া শতকে ৩৩৫ রানের বিশাল স্কোর গড়ে ইংল্যান্ড। তবে সফরকারীদের স্কোর বোর্ডটা আরো চওড়া হতে পারত। কিন্তু মিডল অর্ডার আর টেলেন্ডারদের ব্যর্থতায় এখানেই থামতে হয় তাদের।

ওপেনিং জুটিতে ৭৭ রান তোলার পর আউট হন জেসন রয় (৪২)। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ১৯০ রান তোলেন রুট ও বেয়ারস্টো। দলীয় ২৬৭ রানের মাথায় ফেরেন বেয়ারস্টো। ১০৬ বলে ১৪টি চার ৭টি ছক্কায় ১৩৮ রান করেন তিনি। ছয়টি চার ও দুই ছক্কায় ১০১ বলে রুট করেন ১০২ রান।

এই দুজন ফেরার পরই তাসের ঘরের মত ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। এক উইকেটে ২৬৭ থেকে তাদের ইনিংস থামে ৩৩৫ রানে। শেষ সাত ব্যাটসম্যানের মাত্র দুজন দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন। তাও আবার ব্যাটিং লাইনআপের ৯ ও ১০ নম্বর ব্যাটসম্যান। আদিল রশিদ ১১ আর টম কিউরান করেন ২২ রান।

নিউজিল্যান্ডের হয়ে ইস সোদি ৪টি, কলিন মুনরো ও ট্রেন্ট বোল্ট দুটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেলরনিউজিল্যান্ডরস টেলর
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT