বিয়ে করেছেন কণ্ঠশিল্পী অর্ণব
বুধবার আসানসোলে সুনিধির সঙ্গে হয়েছে অর্ণবের বিয়ের রেজিস্ট্রি...

অর্ণব ও তার স্ত্রী প্রেমের মুহূর্তে ছবি, বিয়ের পর সুখী জীবন উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতের গায়িকা, বান্ধবী সুনিধি নায়েককে বিয়ে করেছেন ‘হোক কলরব’ খ্যাত বাংলাদেশের তারকা শিল্পী, গীতিকার ও সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণব!
অর্ণব ও সুনিধি যুগলের কিছু ছবি শেয়ার করে তাদের নিকট আত্মীয়রা অভিনন্দন জানানোয় প্রথমে রহস্যের সৃষ্টি হয়। এনগেজমেন্ট নাকি বিয়ে, এমন প্রশ্নই জন্ম দেয় অর্ণব শ্রোতা, ভক্তদের মনে। পরবর্তীতে অর্ণব নিজেই চ্যানেল আই অনলাইনকে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।
পারিবারিকসূত্র জানায়, আসানসোলের মেয়ে সুনিধি। শান্তিনিকেতনে রবীন্দ্রসংগীত নিয়ে মাস্টার্স করেছেন, সামনে পিএইচডি করবেন। আসানসোলে বুধবার দুপুরে সুনিধির বাড়িতেই ঘরোয়া পরিবেশে হয়েছে তাদের বিয়ের আয়োজন।
এরআগে কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির এক ফেসবুক পোস্টে অর্ণব-সুনিধির ছবি পোস্ট করে লিখেন, ‘হারিয়ে গেছো। এই তো জরুরি খবর! কংগ্রাচুলেশন্স অর্ণব ও সুনিধি।’
শান্তিনিকেতন সূত্রে সংগীতশিল্পী অর্ণবের সঙ্গে পরিচয় হয় সুনিধির। এরপর বন্ধুত্ব, তারপর প্রেম। তাদের প্রেমের খবর চাউর হয়েছে বেশ কয়েকবার। তবে বরাবরই এ বিষয় এড়িয়ে গেছেন দুজনই।










