বিনোদন

বিয়ে করলেন সারিকা

সারিকা ও তার স্বামী বিবাহের পর ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সারিকা ও তার স্বামী বিবাহের পর আনন্দে মেতে উঠেছেন, তারা একটি সুন্দর অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ছোটপর্দার জনপ্রিয় মুখ সারিকা সাবরিন বিয়ে করলেন। গত ২ ফেব্রুয়ারি তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

পারিবারিকভাবে বিয়ে সারেন সারিকা। তার স্বামীর নাম বি আহমেদ রাহি, পেশায় তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার। টুকটাক মিউজিক করেন।

মঙ্গলবার রাতে সারিকা তার বিয়ের খবর নিশ্চিত করে বলেন, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

সারিকা বলেন, যে বিশ্বাস ভালোবাসা নিয়ে দাম্পত্য জীবন শুরু করেছি; সারাজীবন যেন এটা বজায় থাকে। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।

বিয়ে হলেও কাজে ভাটা পড়বে না বলে জানালেন সারিকা। তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুটিংয়ে ফিরবেন।

সারিকা ও তার স্বামী বিয়ের পর হাসিমুখে একসঙ্গে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এর আগে ২০১৪ সালে ১২ আগস্ট ব্যবসায়ী ফাহিম করিমকে বিয়ে করেছিলেন সারিকা। ওই সংসারে এক বছরের মাথায় সারিকার কোলজুড়ে আসে কন্যা সন্তান। ২০১৬ সালে সারিকার ওই সংসার ভেঙে যায়।

২০০৬ সালে মডেলিং শুরু করেন। তারপর বাংলালিংকের বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান। ২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন।

বিষয়:অভিনয় নাটক বিয়ে মডেল সারিকা সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…