বিনোদন

বিয়ে করলেন শ্যামল মাওলা

বিবাহের অনুষ্ঠানে নবদম্পতির সুন্দর মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবাহের অনুষ্ঠানে নবদম্পতি একে অপরের হাত ধরে শুভকামনা জানাচ্ছেন, পেছনে সাজসজ্জা ও ফুলের আলংকারিক পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা। পাত্রী তার দীর্ঘদিনের বন্ধু মাহা শিকদার।

গতকাল ১০ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এই সময়ে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা।

মাহা শিকদার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়ছেন। এছাড়া ছোট পর্দায় তাকে অভিনয় করতেও দেখা গেছে।

শুভ মুহূর্তে শ্যামল মাওলার বিয়ে উদযাপন, সবাই হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

এটি শ্যামল মাওলার দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রী নন্দিতার সঙ্গে তার তিন বছরের সংসার ছিল। সেই সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে।

বিষয়:বিয়ে শ্যামল মাওলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…